আইপিএলে প্লে-অফ ম্যাচের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৫:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

আইপিএলে প্লে-অফ ম্যাচের সময় পরিবর্তন স্লো ওভার রেটসহ আরও নানা কারণে ম্যাচের পরিধি বেড়ে যাচ্ছে আইপিএলে। তাতে ভোগান্তি বাড়তে থাকায় প্লে অফের ম্যাচগুলোতে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্লে অফের ম্যাচগুলো আধা ঘণ্টা এগিয়ে শুরু হবে বাংলাদেশ সময় ৮টা থেকে (ভারতীয় সময় সাড়ে ৭টা)। আর টস হবে সাড়ে ৭টায় (ভারতীয় সময় ৭টা)। এতদিন ম্যাচগুলো শুরু হতো বাংলাদেশ সময় সাড়ে ৮টায় (ভারতীয় সময় ৮টা)।

দিল্লিতে শনিবার এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিসিআই। একই রকম সময় নিয়ে গত মৌসুমেও খুব বিরক্ত হয়ে হয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তখন ব্রডকাস্টাররাই বোর্ডের কাছে বিষয়টি সামনে নিয়ে আসে।

স্লো ওভার রেট নিয়ে বেশ কয়েকদিন ধরে আইপিএলে চলছিলো নানা আলোচনা। বেশ কিছু দলের অধিনায়কতো জরিমানার মুখোমুখিও হয়েছেন। একই সঙ্গে নানা বিলম্বের ঘটনাও প্রকট হয়ে ধরা দিয়েছে ম্যাচগুলোতে। অধিনায়করা  ফিল্ডিং সাজাতে সময় নিচ্ছেন ইচ্ছে মতো। তাতে ম্যাচগুলো শেষ হতে হতে সময় নিচ্ছে রাত ১২টারও বেশি।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা, বক্তব্য ২৯১ এমপির
বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা, বক্তব্য ২৯১ এমপির
ছয় মাস ধরে কিস্তির জন্য চাপ দিচ্ছিল এনজিও, মা-মেয়ের মৃত্যু
ছয় মাস ধরে কিস্তির জন্য চাপ দিচ্ছিল এনজিও, মা-মেয়ের মৃত্যু
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন