মেজাজ হারানো রোহিতের জরিমানা

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১১:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:৪৮

মেজাজ হারানো রোহিতের জরিমানা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানের পাহাড় টপকানোর মিশনে ছিলেন রোহিত শর্মা। মুম্বাই অধিনায়ক তার জবাবটা দিচ্ছিলেন ঝড়ো গতির সূচনায়। আচমকা লেগ বিফোরে আউটের সিদ্ধান্ত করে দেয় সব গোলমেলে। মেজাজ হারিয়ে ফিরে যাওয়ার সময় স্টাম্পে আঘাত করে বসেন ব্যাট দিয়ে। এমন আচরণে শাস্তিও পেতে হলো তাকে। আর তা হলো ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা।

ম্যাচটা ছিলো গতকাল বুধবার। কলকাতার জেতার দিনে কাণ্ডটা করেন রোহিত শর্মা। কলকাতার ২৩৩ রানের বিশাল সংগ্রহের বিপরীতে রোহিতের শুরুটাও ছিলো আগ্রাসী ভঙ্গিতে। তিন চারে দারুণ সূচনার পর হ্যারি গার্নির ওভারে ঘটে তার ছন্দ পতন। লেগ বিফোরের ফাঁদে পড়লে আম্পায়ার তাকে দেখান সাজঘরের পথ। আম্পায়ারের এই সিদ্ধান্ত আবার রিভিউ করেছিলেন রোহিত শর্মা। তাতেও বেঁচে যাওয়ার লক্ষণ মেলেনি।

তারপরই আম্পায়ারের সঙ্গে কিছু কথা বলতে দেখা যায় রোহিতকে। ঘটনার আকস্মিকতায় পরে মেজাজ হারিয়ে স্টাম্পটায় আঘাত করে বসেন ব্যাট দিয়ে।

বিধিবহির্ভুত এই আচরণ অবশ্য রোহিত পরে বুঝতে পেরে শাস্তিটা মেনে নিয়েছেন। ম্যাচটা ৩৪ রানের ব্যবধানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

/এফআইআর/
সম্পর্কিত
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পিসিবিকে মুশতাকের খোঁচা, ‘নিজ দেশের হয়ে কাজ করতেও ভয় লাগে’ 
ক্রিকেট পিচে ঘাস কতটা বদলে দেয় ম্যাচচিত্র?
সর্বশেষ খবর
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
পর্যটন অর্থনীতি-৭: আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা 
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের রায় যেকোনও দিন
সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের
সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন