রিয়ালের দুর্দশায় ক্ষুব্ধ জিদান

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১২:৩০আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৩:১৭

রিয়ালের দুর্দশায় ক্ষুব্ধ জিদান

রায়ো ভায়েকানো লা লিগায় তলানির দিকে থাকা দল। রবিবার রিয়াল মাদ্রিদকে অপ্রত্যাশিতভাবে হারালেও লস ব্লাঙ্কোসদের হারানোর নজির আগেও গড়েছিলো তারা। ১৯৯৭ সালে সেবারও রিয়াল হেরে গিয়েছিলো তাদের কাছে। দীর্ঘদিন পর এমন হার রিয়াল মাদ্রিদের চলমান বিবর্ণ দশারই প্রমাণ। তাই দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন কোচ জিনেদিন জিদান।

জিদান নিজেই বললেন তার দল ছিল পুরোপুরি প্রতিরোধহীন। ম্যাচের পর তিনি নিজে যে খুব ক্ষুব্ধ ছিলেন তা বোঝা যায় তার কথা থেকেই, ‘আমরা আজ কিছু করিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই না। মাঝে মধ্যে হয়তো স্কোর হবে না কিন্তু আমরা আজ কোনও সুযোগই তৈরি করিনি। আজ সত্যিই আমি খুব ক্ষুব্ধ।’ অবশ্য এমন ক্ষুব্ধ হওয়ার পর পর প্লেয়ারদের সঙ্গে সঙ্গে নিজেকেও কাঠগড়ায় রাখছেন তিনি, ‘আজকে আমাদের ভাবমূর্তি খুবই বাজে ছিল। আমি এর জন্য দায়ী, শুধু প্লেয়াররাই নয়। তবে আজকে যা করেছি তার জন্য আমাদের ক্ষমা চাওয়াই উচিত।’

জিদানকে অবশ্য প্রশ্ন করা হয়েছিল এমন বিবর্ণ একটি দলের পুনরায় দায়িত্ব নিয়ে কোনও অনুতাপ কাজ করছে কিনা তার। এমন প্রশ্নে জিদানের উত্তর, ‘না, এমনটি হচ্ছে না, তবে তার উল্টোটি হচ্ছে। আমাকে এখন এসব কঠিন মুহূর্তের মধ্য দিয়েই বেঁচে থাকতে হবে।’ 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন