সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শচীন

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:১৭

সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শচীন শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধে বোর্ডের সঙ্গে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ দর্শাতে সময় বেঁধে দেওয়ার পর লিখিতভাবে জবাব দিয়েছেন শচীন টেন্ডুলকার। তাতে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

যেই মুম্বাই ইন্ডিয়ান্সের পদে থাকা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ- তেমন প্রশ্নে শচীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুম্বাই থেকে কোনও ধরনের বেতন নেন না তিনি। একই সঙ্গে নীতি নির্ধারণী কোনও ভূমিকাও নেই তার।

বোর্ডে ফাইল করা অভিযোগের প্রেক্ষাপটে শচীনকে লিখিত দিতে বলেন ন্যায়পাল বিচারপতি ডিকে জেইন। কারণ একই সঙ্গে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য তিনি। তার ওপর মুম্বাই ইন্ডিয়ান্সেরও আইকন। একই সঙ্গে কয়েকটি ভূমিকায় থাকায় বোর্ডের সঙ্গে স্বার্থজনিত সংঘাতের বিষয়টি সামনে আসলে ১৪টি পয়েন্টে উত্তর দিয়েছেন টেন্ডুলকার। মুম্বাইয়ে তার ভূমিকা প্রশ্নে তিনি উত্তরে লিখেছেন, যেসব অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণটা ভিত্তিহীন।

মুম্বাইয়ের হয়ে আইকনের দায়িত্ব পালন প্রশ্নে তিনি আরও জানিয়েছেন, মুম্বাইয়ে কোনও ধরনের পদে আসীন নন। এমনকি কোনও ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা নেই। তাছাড়া মুম্বাই থেকে কোনও ধরনের সুবিধা বা সুযোগও পান না বলে দাবি করেছেন।

আরও জানিয়েছেন অবসরের পর শুধু মাত্র আইকন হিসেবেই আছেন। একই সঙ্গে মুম্বাইয়ে কোনওভাবে বেতনভুক্ত কর্মচারি নন বলেও ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার করে দিয়েছেন। এরফলে তিনি দাবি করেছেন বোর্ডের সঙ্গে কোনওভাবেই স্বার্থজনিত সংঘাতের বিষয়টি আসে না। কারণ মুম্বাইয়ের হয়ে আইকন হয়েছেন বিসিসিআইতে উপদেষ্টা হওয়ারও আগে!

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন