দুপুরে গণভবনে যাচ্ছেন মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১১:১০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি। ফাইল ছবি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে দেখা করতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র জানিয়েছে এমন সৌজন্য সাক্ষাতের কথা। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডগামী স্কোয়াডের খেলোয়াড়দের সবারই উপস্থিত থাকার কথা এসময়।

ক্রীড়ানুরাগী হিসেবে খ্যাতি আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করেন বাংলাদেশের খেলার খোঁজখবর রাখতে। মাঠে এসে ক্রিকেটারদের উৎসাহ দিয়ে থাকেন তিনি। কখনো মাঠে যেতে না পারলে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে খোঁজখবর নেন।

বুধবার ১৯ সদস্যের বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুটি দল খেলবে ফাইনাল। তারপর ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী