বিশ্বকাপের আগে হঠাৎ ‘ছুটিতে’ শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১১:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪৭

শোয়েব মালিক। বিশ্বকাপের আগে খুব বেশি দিন বাকি নেই। তার আগে পাকিস্তান দল ইংল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে শেষ করবে প্রস্তুতি। অথচ সিরিজের আগে ব্যক্তিগত কারণে ১০ দিনের ছুটিতে চলে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

১০ দিনের এই ছুটি পাওয়ায় একটি টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে থাকবেন না তিনি। তার জাতীয় দলে যোগ দেওয়ার কথা ১১ মে। দ্বিতীয় ওয়ানডের আগেই যোগ দেওয়ার কথা তার। অবশ্য ঠিক কী কারণে এমন ছুটি তা পরিষ্কার করেনি পিসিবি। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট শোয়েব মালিককে ছুটি দিয়েছে। যাতে করে ঘরে ফিরে তার ব্যক্তিগত সমস্যার সমাধান করতে পারে।’

এ বিষয়ে পিসিবি যে আর কিছু জানাবে না সেটাও পরিষ্কার করে দিয়েছে বিবৃতিতে, ‘পিসিবি এ নিয়ে আর কোনও মন্তব্য করবে না। আর পিসিবি আশা করে সবাই যেন শোয়েবের গোপনীয়তাটাকে সম্মান প্রদর্শন করে।’

বিশ্বকাপে মালিকের অন্তর্ভুক্তি কম প্রশ্নের জন্ম দেয়নি। কারণ ইংল্যান্ডে ২৩ ইনিংসে তার গড়টা চোখে পড়ার মতো নয়। মাত্র ১৩.৬! অবশ্য এবারের বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন শোয়েব মালিক।

/ এফআইআর/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি