শেষ চারের লড়াইয়ে মুখোমুখি টটেনহাম-আয়াক্স

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১৩:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৩:৩১

উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে আয়াক্স। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলতে নামছে টটেনহাম। প্রথম লেগে তাদের প্রতিপক্ষ ডাচ লিগ লিডার আয়াক্স। মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

প্রথমবারের মতো ইউরোপ সেরার টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাওয়া স্পাররা ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। অপর দিকে আয়াক্স এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চারবার। তার ওপর তরুণদের নিয়ে ভয়ডরহীন থেকে ডাচ ক্লাব আয়াক্স এবার ধেয়ে এসেছে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো জায়ান্টাদের বধ করেই শেষ চারের লড়াইয়ে তারা।

এই ক্লাবের হয়েই একটা সময়ে খেলেছেন টটেনহাম ডিফেন্ডার জেন ফেরতেঙ্গেন। তাদের চমক জাগানিয়া এই পারফরম্যান্স তার কাছে মোটেও অপ্রত্যাশিত নয়, ‘আসলে এটাই ওরা করে থাকে।’

স্পাররা স্বপ্নে বিভোর হলেও শেষ চারে আয়াক্স যে তাদের চেয়ে এগিয়ে তেমন সতর্কতা দিয়ে রাখলেন দলকে, ‘আয়াক্স এখন অবিশ্বাস্য মাত্রায় থেকে খেলছে। যা সাধারণত বড় দেশ থেকে আগত দল ছাড়া কারো কাছ থেকে প্রত্যাশা করা যায় না। আর এটাই ওরা করে দেখিয়েছে। ওরা সবার থেকে সব সময়ই এগিয়ে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি