দেশ ছেড়েছেন ক্রিকেটাররা, সাকিব যাবেন সন্ধ্যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৩:৫৯আপডেট : ০১ মে ২০১৯, ১৪:২৫

সাব্বিরের সেলফিতে বিশ্বকাপগামী বাংলাদেশ দলের কয়েক সদস্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ (বুধবার) এমিরেটস এয়ারলাইন্সের সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে উড়াল দিয়েছেন মাশরাফিরা। যদিও এই ফ্লাইটে যাননি সাকিব হাসান হাসান।

তাকে ‍ছাড়া দলের ১৭ সদস্য প্রথমে দুবাই গিয়ে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা। ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ।

যদিও দলের সঙ্গে যাওয়া হয়নি সাকিবের। আজ (বুধবার) সন্ধ্যায় তিনি দেশ ছাড়বেন। মূলত পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই দলের সঙ্গে যেতে পারেননি তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন সাকিব।

তিনি যেমন যাচ্ছেন সবার পরে, তেমনি সবার আগে দেশ ছেড়ে গেছেন ফরহাদ রেজা। আগের দিন (মঙ্গলবার) রাতেই ডাবলিনের উদ্দেশে যাত্রা করেছিলেন এই অলরাউন্ডার।

দেশ ছাড়ার আগে মুশফিকের সেলফি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ও আয়ারল্যান্ড সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল। এবারের দলটি যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ দীর্ঘদিন ধরে একসঙ্গে ক্রিকেট খেলছেন। এছাড়া রুবেল, সৌম্য, লিটন, মোস্তাফিজ, মিরাজও পরীক্ষিত পারফরমার। দীর্ঘদিন ধরেই এ দলটা খেলছে একসঙ্গে। সব মিলিয়ে সবার বোঝাপড়াটা ভালো। যে কারণে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবারের দল নিয়ে বেশ আশাবাদী।

অধিনায়ক মাশরাফিও বিশ্বাস করেন, এ দলের সামর্থ্য আছে দেশকে শিরোপা উপহার দেওয়ার। তার জন্য দলীয় পারফরম্যান্স জরুরি বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ ভাবছেন মাশরাফি।

মোস্তাফিজের সেলফিতে রুবেল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ৫ মে শুরু হয়ে ‍শেষ হবে ১৭ মে’র ফাইনাল দিয়ে। এই সিরিজ শেষ করেই ইংল্যান্ডে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে দুই দিনের বিশ্রামের পর ২০ মে থেকে শুরু হবে অনুশীলন। মূল লড়াইয়ে নামার আগে ২৬ ও ২৮ মে যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

ত্রিদেশীয় সিরিজের সূচি:

৫ মে- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

৭ মে- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

৯ মে- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১১ মে- আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১৩ মে- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

১৫ মে- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

১৭ মে- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বশেষ খবর
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে ব্রাজিল
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু