এমসিসি প্রেসিডেন্ট সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৯, ১১:৩১আপডেট : ০২ মে ২০১৯, ১১:৩১

কুমার সাঙ্গাকারা প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট হিসেবে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আগামী ১ অক্টোবর থেকে এক বছরের জন্য এই পদে বসবেন তিনি।

বুধভার লন্ডনে লর্ডসে এমসিসির বার্ষিক সাধারণ সভায় বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি রেফোর্ড সাঙ্গাকারার নাম ঘোষণা করেন।

শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঙ্গাকারা দুইবার লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখেছেন। এবার এখানকার ঐতিহাসিক ক্লাবের প্রধান নির্বাচিত হচ্ছেন তিনি। ২০১২ সালে এমসিসির আজীবন সম্মাননা সদস্য হন সাঙ্গাকারা। এরপর যোগ দেন এমসিসি ক্রিকেট কমিটির সদস্য হিসেবে।

৪১ বছর বয়সী ব্যাটিং গ্রেট এক বিবৃতিতে জানান, ‘এমসিসির পরের প্রেসিডেন্টের দায়িত্ব পেতে যাচ্ছি, এটা বিশাল সম্মানের। আমি এই ভূমিকায় দায়িত্ব পালন করতে মুখিয়ে আছি।’

২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাঙ্গাকারার এই মেয়াদে ব্যস্ত সময় কাটবে লর্ডসের। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ হবে ক্রিকেটের পুণ্যভূমিতে। এছাড়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডের নতুন ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড শুরু হবে। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ফিরলেন লিটন
সর্বশেষ খবর
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’