ফাইনালে বাংলাদেশের আতঙ্ক পি!

তানজীম আহমেদ
০২ মে ২০১৯, ১২:০৩আপডেট : ০২ মে ২০১৯, ১২:১৬

লাওসের মিডফিল্ডার পি সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানকে গ্রুপে হারিয়ে সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে দারুণ জয়ে বঙ্গামাতা গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ। শুক্রবার তাদের প্রতিপক্ষ গোল উৎসব করে শিরোপার লড়াই নিশ্চিত করা লাওস। গ্রুপ ও সেমিফাইনাল- তিন ম্যাচে ১৮ গোল করেছে তারা। স্বাভাবিকভাবে এই দলকে নিয়ে দুশ্চিন্তায় স্বাগতিকরা। তাদের ‘গোলমেশিন’ পি তো আতঙ্ক ছড়াচ্ছেন বাংলাদেশের ক্যাম্পে।

মাঠে পির অবস্থান মিডফিল্ডার হিসেবে। কিন্তু মাঝমাঠ ছেড়ে আক্রমণভাগেও তার রাজত্ব দেখা গেছে পুরো টুর্নামেন্টে। বল তো বানিয়ে দিচ্ছেনই, নিজে গোলও করছেন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা তার অবস্থান ঠিক বুঝে উঠতে পারছেন না। গ্রুপের প্রথম দুই ম্যাচে করেছেন জোড়া গোল, আর সেমিফাইনালে চারটি!

লাওসের ৮ নম্বর জার্সিধারী পি এখন বঙ্গামাতা গোল্ডকাপে আলোচনার মধ্যমণি। তিন ম্যাচে তার গোল আটটি। গোলের পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেওয়ার ক্ষমতা হতবাক করেছে অনেককে। এই মিডফিল্ডারকে দমাতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে মনে করছে বাংলাদেশ। সেই কৌশল খুঁজছে স্বাগতিকরা।

প্রথম বঙ্গমাতা গোল্ডকাপে স্বাগতিক হিসেবে ট্রফি জিততে চায় বাংলাদেশ। কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছেন পি। কোচ গোলাম রব্বানী ছোটন সেটা অস্বীকার করলেন না, ‘লাওসের অন্যতম চৌকস খেলোয়াড় হলো পি। শুরু থেকে তার খেলা চোখে পড়েছে। আমরা তাকে নিয়ে কিছুটা আতঙ্কের মধ্যে আছি। তবে তাকে কীভাবে থামানো যায়, সেই ছকও কোচিং স্টাফরা করে যাচ্ছে।’

পিকে শুধু আটকানো নয়, প্রতিপক্ষের উপরও আতঙ্ক তৈরি করতে চান বাংলাদেশের কোচ, ‘আমরা যদি পিকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকি, তাহলে তাদের তো আমাদের সানজিদা-তহুরা-মার্জিয়াদের নিয়েও আতঙ্কে থাকা উচিত। আমাদের দলও ভালো খেলছে। প্রতিপক্ষের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে। যদিও আমরা কাঙ্ক্ষিত গোল কম পাচ্ছি। তবে ফাইনালে আশা করছি আগের ভুলগুলো আর হবে না।’

বাংলাদেশের দুশ্চিন্তার আরও একটি কারণ আছে। আগের তিন ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলে জিতেছে। রক্ষণকে তেমন কঠিন পরীক্ষায় পড়তে হয়নি। ফাইনালে লাওসের বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হবে, সেক্ষেত্রে আঁখি-শিউলিদের ওপর চাপটা একটু বেশি পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

কোচ গোলাম রব্বানী অবশ্য আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘দেখুন আমরা অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রায় প্রত্যেক আসরেই প্রতিপক্ষ দলে এমন ভালো খেলোয়াড় থাকে, যারা ম্যাচের গতি পরিবর্তন করে দিতে পারে। তেমন দলের বিপক্ষে খেলে কিন্তু আমরা সাফল্য পেয়েছি। আমরা জানি কীভাবে প্রতিপক্ষের খেলোয়াড়দের রুখতে হবে। সেভাবেই আমাদের মেয়েদের ফাইনালের জন্য তৈরি করা হচ্ছে। তাই এত ভয়ের কিছু নেই। নিজেদের খেলাটা খেলে আর সঠিক দায়িত্ব পালন করতে পারলে ট্রফি আসবেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রিভিউস্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন