সিরিজ হামলার পর বিশ্বকাপে বাড়তি নিরাপত্তা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৯, ১৮:০৯আপডেট : ০৩ মে ২০১৯, ১৮:২৫

সিরিজ হামলার পর বিশ্বকাপে বাড়তি নিরাপত্তা শ্রীলঙ্কার কলম্বোয় ইস্টার সানডেতে (২২ এপ্রিল) ভয়াবহ সিরিজ বিস্ফোরণে হতাহতদের শোক এখনও কাটেনি। সামনে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থাকায় শ্রীলঙ্কার ক্রিকেট দলকে নিয়ে বেশ সতর্ক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই ইংল্যান্ডে বাড়তি নিরাপত্তা কর্মকর্তা থাকবে মালিঙ্গাদের দেখভাল করার জন্যে।

অবশ্য এর জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডই আর্জি জানিয়েছিলো দেশটির সরকারের কাছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফারনান্ডো জানান, ‘বাড়তি নিরাপত্তার জন্য এসএলসি আবেদন করেছিলো। সেই ভাবনা থেকে আমরা সেরা অফিসারদের বেছে নিয়েছি।’

আইসিসিও আসন্ন টুর্নামেন্টে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে। সেই প্রসঙ্গটি সামনে এনে লঙ্কান এই মন্ত্রী জানান, ‘আইসিসিও নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়ার কথা জানিয়েছে। তাই নিয়োগ পাওয়া অফিসাররা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। আর এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিও আমরা নিতে চাই না।’

কলম্বোয় সিরিজ এই বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০০ জন। আর এমন ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছে শ্রীলঙ্কার বিশ্বকাপ প্রস্তুতিতেও।

হামলার পর পর গত সপ্তাহে একটি মোটিভেশনাল ক্যাম্প হওয়ার কথা ছিলো ডাম্বুলায়। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাতিল হয়েছে সেই ক্যাম্প। তবে কয়েকদিন আগে অনুশীলন ক্যাম্প শুরু করেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের উদ্দেশে তারা দেশ ছাড়বে ৭ মে। সেখানে তিন সপ্তাহ ধরে কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার কথা শ্রীলঙ্কার।

/এফআইআর/
সম্পর্কিত
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুই সাংবাদিক নিহত 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
আর্জেন্টিনার জয় উদযাপন করতে গিয়ে যুবকের মৃত্যু 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
‘কণ্ঠ কেঁপে উঠছে, এই ছেলেরা অনন্য’: ইংল্যান্ডকে হারিয়ে আবেগাপ্লুত স্ক্যালোনি 
পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!
পচনশীল উদ্ভিদ এড়িয়ে চলে গাছের শিকড়!
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার