ফিফার সেরার তালিকায় বাংলাদেশের মনিকার গোল

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ১৮:২১আপডেট : ০৫ মে ২০১৯, ১৪:৫৬

মনিকা চাকমা

‘মেসি কিংবা রোনালদো ভেবে ভুল করবেন না’- এই ক্যাপশনে বাংলাদেশি এক ফুটবল ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছিলেন মনিকা চাকমার গোলটি। বাঁ পায়ে করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ের দুর্দান্ত গোলটি এখন দেশ পেরিয়ে ফিফার ‘ফ্যানস ফেভারিট’-এর সৌজন্যে বিশ্বের কোটি ফুটবল ভক্তের নজরে।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো এক গোল করেন মনিকা। রাত জেগে যারা ইউরোপিয়ান ফুটবলের স্বাদ নিয়ে থাকেন, তাদের চোখেও বিস্ময়ের রেণু ছড়িয়েছেন খাগড়াছড়ির এই তরুণী।

ডান প্রান্তে বক্সের ঠিক বাইরে শূন্যে ভাসা বল হেডে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে নিয়ে সামনে ফেললেন, এরপর বল মাটি ছুঁয়ে ওপরে উঠতেই বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে করলেন দেখার মতো এক গোল। মেয়েদের ফুটবল তো বটেই, বাংলাদেশের ফুটবলে এমন গোলের সাক্ষী হওয়ার সুযোগ কম ভক্তেরই হয়েছে।

মনিকার করা গোলটি জায়গা করে নিয়েছে ফিফার ভক্তদের পছন্দের তালিকায়। প্রত্যেক সপ্তাহে বিশ্বের ফুটবল ভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কনটেন্ট চেয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কন্টেন্ট হ্যাশট্যাগের (#WeLiveFootball) মাধ্যমে ভক্তরা পাঠায় ফিফায়। প্রতি সপ্তাহে সেখান থেকে বাছাই করা সেরা পাঁচটি কনটেন্ট প্রকাশ করে ফিফা। এবারের সপ্তাহে ‘ফ্যানস ফেভারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার করা বিস্ময়কর গোলটি।

সেরা পাঁচে নির্দিষ্ট র‌্যাংকিং না থাকলেও তৌসিফ আক্কাস নামের এক প্রবাসী বাংলাদেশির পোস্ট করা মনিকার গোলটি ফিফা রেখেছে সবার আগে, সঙ্গে বাংলাদেশি ফুটবলকন্যাকে উল্লেখ করেছে তারা ‘ম্যাজিক্যাল চাকমা’ হিসেবে। আর লিখেছে, ‘এই সপ্তাহে আমাদের অন্যতম সেরা গোল এর চেয়ে ভালো আর কী হতে পারে? মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা দলের প্রতিভাবান মনিকা চাকমার এই আকর্ষণীয় ভলি।’

গোটা বিশ্বের ফুটবল ভক্তদের পাঠানো ভিডিও ও ছবিকে পেছনে ফেলে মনিকার গোলটি সেরা পাঁচে জায়গা করে নেওয়াটা শুধু এই তরুণীর জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও অন্যরকম এক অর্জন। ফিফার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নতির আওয়াজ পাঠিয়ে দিয়েছেন মনিকা তার বাঁ পায়ের জাদুতে। ফিফা ডটকম

 

মনিকা চাকমার চোখ ধাঁধানো সেই গোল:

/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব ধরনের সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
সব ধরনের সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
সরকার কোনও ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
সরকার কোনও ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
পিরোজপুরে ঝর্ণা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস
পিরোজপুরে ঝর্ণা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির