প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৩০৮ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২১:১৩আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৫৭

বাংলাদেশকে টার্গেট দিয়ে মাঠ ছাড়ছে আয়ারল্যান্ড উলভস দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে বল হাতে বলার মতো পারফর্ম করেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। কিন্তু আয়ারল্যান্ড উলভস বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশকে। ৮ উইকেটে ৩০৭ রান করেছে স্বাগতিকরা।

ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। জেমস ম্যাককলামের সেঞ্চুরি ও সিমি সিংয়ের হাফসেঞ্চুরিতে বোর্ডে বড় স্কোর জমা করে আইরিশরা।

দলীয় ৩৩ রানে জ্যাক টেক্টরকে (১৫) মাহমুদউল্লাহর ক্যাচ বানান রুবেল হোসেন। এরপর জেমস শ্যানন ১৮ রানে সাকিবের শিকার হন। এরপর ম্যাককলাম ও সিমির ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় উলভস। ১০৯ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০২ রান করে রুবেলের দ্বিতীয় শিকার হন ম্যাককলাম।

সিমিকে ৯ রানের জন্য আক্ষেপে পোড়ান তাসকিন। ৯৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৯১ রানে আউট হন স্বাগতিক ব্যাটসম্যান। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকা তাসকিন আরও দুটি উইকেট নিয়ে উলভসের রানের গতিরোধ করেন। তবে টাইরন কেন ও ক্রেইগ ইয়াংয়ের ছোট ঝড়ে তিনশ ছাড়ায় স্বাগতিকরা।

টাইরন ১৩ বলে ২৭ আর ইয়াং ৩ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন তাসকিন। ১০ ওভারে ৬৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। দুটি পান রুবেল। অন্যদের তুলনায় কম রান দিয়েছেন সাকিব। ১০ ওভারে ৩০ রান দেন এক মেডেনে, নেন একটি উইকেট। তার সমান উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

/এফএইচএম/
সম্পর্কিত
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
এশিয়া কাপের সেমিতে আজ বাংলাদেশ-ভারত মহারণ
সর্বশেষ খবর
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে