শিরোপা স্বপ্নে বিভোর লিভারপুল, অপেক্ষায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ১৫:১৪ আপডেট : ১২ মে ২০১৯, ১৭:৩৭

অনুশীলনে নির্ভার ম্যানসিটি (বাঁয়ে) ও লিভারপুলের খেলোয়াড়রা ইংলিশ প্রিমিয়ার লিগটা শেষ কবে জিতেছিলো লিভারপুল তা হয়তো ভুলতেই বসেছে রেডরা। সেই শিরোপা স্বপ্নে জটিল হিসেব-নিকেশে ভরপুর এক রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে ক্লপের দল। 

আট বারের মতো প্রিমিয়ার লিগ এমন রোমাঞ্চ ছড়ানো শেষের অপেক্ষায়। যেখানে শিরোপা নিশ্চিত হতে যাচ্ছে শেষ রাউন্ডের সূচিতে। এক্ষেত্রে উলভারহ্যাম্পটনকে তো লিভারপুলকে হারাতে হবেই, বিপরীতে সিটি যেন হারে অথবা পয়েন্ট হারায় সেই কামনায় থাকতে হবে।

সিটির সঙ্গে এক জায়গায় মিল আছে লিভারপুলের। ১৯৮৯ সালে লিগের শেষ দিনে শীর্ষে থাকলেও সেবার শিরোপা নিশ্চিত করতে পারেনি রেডরা। তখন প্রথম বিভাগের নামে থাকা লিগ শিরোপা জিতেছিলো আর্সেনাল। তাই শিরোপা নিশ্চিত হলে লিভারপুল খরা কাটাবে ২৯ বছরের।  

সিটি অবশ্য এই লিগ শিরোপা জিততে ফেভারিট অবস্থানেই আছে।  টেবিলে লিভারপুলেল সংগ্রহ ৯৪ আর ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। সিটি জিতলে এটা হবে তাদের ১৩তম শিরোপা। একই সঙ্গে ২০০৯ সালের পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার স্বাদ নেবে গার্দিওলার দল।

সব কিছু মিলে তাই পরিস্থিতিটা ভাগ্যের ওপর নির্ভরশীল লিভারপুলের। তাদের হাতে যে কিছু নেই সেটা মেনেই নিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। শুধু মাত্র উলভসের ম্যাচের দিকেই মনোযোগ তার, ‘এই মুহূর্তে উলভসের দিকে মনোযোগ। সেখানে যদি আমরা জিতেও যাই সব কিছু আমাদের হাতে থাকবে না। তার মানে এই নয় মৌসুমটা আমাদের খারাপ গেছে। শেষটা হয়তো ভিন্নভাবে হবে।’

ম্যানচেস্টার সিটি বনাম ব্রাইটন অ্যান্ড হোভল অ্যালবিওন এবং লিভারপুল বনাম উলভারহ্যাম্পটন ম্যাচ শুরু হবে একই সময় রবিবার রাত ৮টায়। লিভারপুলের ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস-৩ আর ম্যানসিটি ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট-২।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি এলপিপির
দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি এলপিপির
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই