জয়টা গার্দিওলার কাছে নেশার মতো!

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০১৯, ১২:০৪আপডেট : ১৩ মে ২০১৯, ১২:২৪

জয়টা গার্দিওলার কাছে নেশার মতো! প্রিমিয়ার লিগের শেষ দিনে নাটকীয়তার জন্ম দিয়ে শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এক দশকে ম্যানসিটিই এমন দল যারা শেষ ম্যাচে পিছিয়ে পড়েও নিশ্চিত করেছে জয়। টানা জয়ের এই ধারায় থাকতে পারায় সিটি কোচ গার্দিওলা বললেন, জয়ের অভ্যাসটা তার কাছে এখন নেশার মতো!

শেষ ম্যাচে ব্রাইটনকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। তাতে এক পয়েন্ট কম থাকায় লিভারপুলের শিরোপা স্বপ্ন স্বপ্নই থেকে গেলো আবার। তবে ত্রিমুকুট জিততে সঠিক পথেই রয়েছে সিটি। টানা ১৪টি লিগ ম্যাচ জেতার পথে শিরোপা নিশ্চিত হওয়ায় গার্দিওলা মনে করেন, ‘জয়টা নেশার মতো, আর কয় দিন পর এফএ কাপও রয়েছে।’

এমন শিরোপা নিশ্চিতের কারণে লিভারপুলের প্রতীক্ষা বেড়ে গেলো আরও। সেই ১৯৯০ সালের পর শিরোপা জেতা হয়নি দলটির। উলভসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পরেও পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপ উঁচিয়ে ধরার সুযোগ হয়নি। তবে পয়েন্ট তালিকায় ইতিহাসটা ঠিকই গড়া হয়ে গেছে তাদের। তাদের ৯৭ পয়েন্ট প্রিমিয়ার লিগ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এমন তুমুল প্রতিদ্বন্দ্বিতার পরেও লিগ শিরোপা নিশ্চিত হওয়াকে কষ্টসাধ্য কাজ মনে হয়েছে গার্দিওলার কাছে, ‘আমরা স্পেন ও জার্মানিতে জিতেছি। কিন্তু এই লিগটা ছিলো সবচেয়ে কষ্টসাধ্য।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি