ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৯, ১৮:২৮ আপডেট : ১৬ মে ২০১৯, ১৯:৪৫

রজার ফেদেরার। ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেদেরার। মেয়েদের এককেও প্রত্যাশিত সাফল্য পেয়েছেন র‌্যাংকিংয়ের এক নম্বর নাওমি ওসাকা।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা ফেদেরার সরাসরি সেটে জয় পান বৃহস্পতিবার। পর্তুগালের হোয়াও সোওসাকে হারান ৬-৪, ৬-৩ গেমে। বুধবারের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। তবে ম্যাচের এদিনটা ছিলো রৌদ্রজ্জ্বল। তাই একই দিনে দুটি করে ম্যাচ খেলতে হচ্ছে সবাইকে। ফেদেরারকেও খেলতে হবে আরেকটি ম্যাচ।

এবারই প্রথমবার ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওসাকা। অপর দিকে মেয়েদের এককে ওসাকা সরাসরি সেটে হারিয়েছেন ডোমিনিকা চিবুলকোভাকে। ২১ বছর বয়সী ওসাকা ৬-৩, ৬-৩ গেমে হারান চিবুলকোভাকে। দুটি গ্র্যান্ড স্লাম জিতে আলোচনায় চলে আসা ওসাকা ইতালিয়ান ওপেনে এবারই প্রথম তৃতীয় রাউন্ডে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন। তাও আবার তিনবারের চেষ্টায়!

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৬ জন আটক
পুলিশের অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৬ জন আটক
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
সংসারে টান শ্রমিকদের, মজুরি বাড়ানোর চাপে পোশাকশিল্প
সংসারে টান শ্রমিকদের, মজুরি বাড়ানোর চাপে পোশাকশিল্প
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম