‘ফিট’ কেদার যাদব যাচ্ছেন বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, ১৫:৪৯আপডেট : ১৮ মে ২০১৯, ১৫:৫২

ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে কেদার যাদবের বিশ্বকাপে খেলা পড়ে গিয়েছিল সংশয়ে। তবে সংশয়ের মেঘ কেটে যাওয়ার খবরই ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। সংবাদমাধ্যমটির খবর, এই ব্যাটসম্যানকে ‘ফিট’ ঘোষণা করা হয়েছে এবং ২২ মে দলের সঙ্গেই তিনি যাচ্ছেন বিশ্বকাপে।

মিডল অর্ডারে ভারতের অন্যতম ভরসার নাম কেদার। গত বছরের এশিয়া কাপের ফাইনালে তার ফিনিশিংয়েই বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল ভারত। প্রত্যাশামতো তিনি আছেন ভারতের বিশ্বকাপ দলে। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান আইপিএল ম্যাচে কাঁধে চোট পাওয়ায় বিশ্বকাপ খেলা পড়ে যায় সংশয়ে।

লিগ পর্বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিং করতে পাওয়া চোটে চেন্নাইয়ের প্লে অফেও খেলা হয়নি কেদারের। আইপিএল শেষ হয়ে যাওয়ার সঙ্গে বিশ্বকাপে তাকে না পাওয়ার শঙ্কাও জন্মে। যদিও শনিবার ইন্ডিয়ান টুডে ছেপেছে, বিশ্বকাপে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে এই অলরাউন্ডারকে। ২২ মে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়তে যাওয়া ভারতীয় দলের সঙ্গেই তিনি যাচ্ছেন ইংল্যান্ড ও ওয়েলসের প্রতিযোগিতায়।

সংবাদমাধ্যমটির খবর, চোটে পড়ার পর ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের অধীনে সেরে ওঠার কাজ করছিলেন কেদার। গত বৃহস্পতিবার হয়েছে তার ফিটনেসে পরীক্ষা। সেই পরীক্ষায় কেদারের উতরে যাওয়ার রিপোর্ট প্যাট্রিক জমা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। এরপর সংস্থাটি বিশ্বকাপে খেলার জন্য ‘ফিট’ ঘোষণা করেছে কেদারকে।

চলতি আইপিএলে সময়টা খুব একটা ভালো কাটেনি ডানহাতি ব্যাটসম্যানের। চেন্নাইয়ের হয়ে খেলা ১২ ইনিংসে তার রান ১৬২, সবচেয়ে বড় কথা এবারের প্রতিযোগিতায় বল হাতেই নেননি কেদার। এরপরও ভারতের মিডল অর্ডারে তার ওপর অনেক প্রত্যাশা ভারতের। ইন্ডিয়া টুডে

/কেআর/
সম্পর্কিত
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
সর্বশেষ খবর
আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 
আলভারেজকে পেতে মরিয়া বার্সেলোনা কি পারবে ৫০০ মিলিয়ন ইউরোর ট্র্যাপ কাটাতে? 
এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট
এলএনজি সরবরাহ শুরু, কমতে পারে গ্যাস সংকট
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার
রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স
রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা