কোচকে ভুল প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ওয়াহাব

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৯, ২২:৫৬আপডেট : ২১ মে ২০১৯, ২২:৫৬

ওয়াহাব রিয়াজ গত বছরের এপ্রিলে ওয়াহাব রিয়াজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিকি আর্থার। কোচের ধারণা যে ভুল, পাকিস্তানের পেসার সেটাই প্রমাণ করতে চান এবারের বিশ্বকাপে।

২০১৭ সালের জুনে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ম্যাচে সবশেষ ওয়ানডে খেলেন ওয়াহাব। এরপর তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন মিকি আর্থার, একই সঙ্গে তিনি ম্যাচ জেতাতে পারেন না বলে মন্তব্য করেন।

কোচের কাছে সমালোচিত সেই ওয়াহাবই বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেলেন অপ্রত্যাশিতভাবে। ২৩ জনের সম্ভাব্য বিশ্বকাপ দলে তো নাম ছিলই না, ইংল্যান্ড সিরিজের ১৭ জনের দলেও ছিলেন না এই বাঁহাতি পেসার।

আচমকা ডাক পেয়ে রোমাঞ্চিত ওয়াহাব। পাকিস্তান কাপে ৫০ ওভারের টুর্নামেন্টে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে খাইবার পাখতুনখাওয়াকে শিরোপা জেতানোর পর আত্মবিশ্বাসী এই পেসার, ‘আমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি সেটা বলে বুঝাতে পারবো না, কিন্তু আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটা এখন অতীত।’

ইংল্যান্ড যাওয়ার আগে ওয়াহাব জানান, নির্বাচকদের আস্থার প্রতিদান দিবেন তিনি, ‘বিশ্বকাপে আমরা কী করতে যাচ্ছি সেটাই এখন বড় কথা। খেলোয়াড়দের কাছে সেরা ফল বের করে আনাই কোচের দায়িত্ব এবং ম্যাচ জেতাতে পারে এমন খেলোয়াড় তিনি চান। আমিও দলে থাকতে চেয়েছিলাম, কিন্তু পার্থক্য হলো দুই বছর (আন্তর্জাতিক) ক্রিকেটের বাইরে ছিলাম। এখন আমি দলে, তাকে (আর্থার) ভুল প্রমাণ করে আমি আমার সুযোগের সদ্ব্যবহার করতে চাই।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর