ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১২:২১আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৩০

ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে সাইফউদ্দিন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাইফউদ্দিন ২২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বাংলাদেশ এই সময়ে ভারতের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেললেও সাইফউদ্দিনের আর সেই সুযোগ হয়নি। মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ রোমাঞ্চিত দেখা গেলো এই পেস বোলিং অলরাউন্ডারকে। বিরাট কোহলির দল ভারতের বিপক্ষে নিজের অভিষেকটা রাঙিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে তিনি।

সবকিছু ঠিক থাকলে এই ম্যাচটিতে খেলা অনেকটাই নিশ্চিত সাইফের। তাই সুযোগের অপেক্ষায় থাকা সাইফউদ্দিন ভীষণ রোমাঞ্চিত, ‘মঙ্গলবার ভারতের বিপক্ষে সুযোগ পেলে আমার প্রথম ম্যাচ হবে। সত্যি বলতে ভারতের সঙ্গে ম্যাচ খেলতে আমার ভেতর অনেক উত্তেজনা কাজ করছে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিলো ভারতের বিপক্ষে ম্যাচ খেলার। ভালো করি, খারাপ করি সেটা সৃষ্টিকর্তার হাতে।’ 

ভারতের বিপক্ষে খেলা না হলেও সাম্প্রতিক ম্যাচগুলো দেখেছেন সাইফউদ্দিন। বেশ কয়েক ম্যাচে তীরে এসে তরী ডোবায় ভীষণ রকম কষ্ট দিয়েছে তাকে, ‘আমরা ভারতের বিপক্ষে সর্বশেষ যে ম্যাচগুলো খেলেছি, সেই ম্যাচগুলো একেবারে শেষে গিয়ে হেরেছি। এটা ভীষণ হতাশার। আশা করি শেষ প্রস্তুতি ম্যাচটিতে ভালো খেলতে পারবো। টুর্নামেন্টের শেষের দিকে ভারতের সঙ্গে ম্যাচ আছে আমাদের, সেখানে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে।'

পেস বোলার অলরাউন্ডার হিসেবে দলের প্রত্যাশা পূরণ করতে আশাবাদী সাইফউদ্দিন বলেছেন, ‘বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও আমাকে ভূমিকা রাখতে হবে। আমি আশাবাদী দলের প্রত্যাশা পূরণ করার ব্যাপারে। তবে ইংল্যান্ডের উইকেটে বোলারাদের জন্য কাজটা কঠিন হবে। তারপরও আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
পড়ার অভ্যাস কমলেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
ভাইরাল দাবির বিপরীতে শিক্ষা মন্ত্রণালয়: ফরমই পূরণ করেননি ওই শিক্ষার্থী
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কখন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন