নেতৃত্ব কেড়ে নেওয়া হলো নেইমারের!

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৯, ১২:৪৫আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৪৮

নেইমারের বদলে ব্রাজিলের অধিনায়ক আলভেস। আচরণ জনিত সমস্যায় সম্প্রতি সমালোচনার মুখে রয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। পিএসজির হয়ে খেলার সময় এক ভক্তকে ঘুষি মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। একটি জাতীয় দলের অধিনায়ক হওয়ায় তার কাছ থেকে এমন আচরণ আশা করেননি অনেকেই। এমনকি কেউ কেউ তার কাঁধে জাতীয় দলের ভার দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সমালোচনার মুখে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

নেইমারের বদলে আসন্ন কোপা আমেরিকার জন্য ব্রাজিলের অধিনায়ক করা হয়েছে তারই পিএসজি সতীর্থ দানি আলভেসকে। ৩৬ বছর বয়সী আলভেস অবশ্য আসন্ন প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন। সামনে হন্ডুরাস ও কাতারের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

আলভেসকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানায়, ‘নেইমারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন কোচ তিতে।’

ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকা চলবে ১৪ জুন থেকে ৭ জুলাই। গ্রুপ এ-তে স্বাগতিকদের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।-বিবিসি

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
বিচারকের বাসা থেকে ১৯ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
বিচারকের বাসা থেকে ১৯ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো পুলিশ
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৯২ বছর পর শেষ ষোলোতে মিশর 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার