বৃষ্টির হানার পর খেলা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৫:০০আপডেট : ২৮ মে ২০১৯, ১৬:১০

টসের মুহূর্তের ছবি। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়ালেও টসের পর ফের বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র দুই বল করতে পেরেছে। এরপরেই কার্ডিফের আকাশ থেকে ঝরা শুরু বৃষ্টির। প্রায় আধা ঘণ্টার মতো খেলা বন্ধ থাকার পর বৃষ্টি থামলে ফের শুরু হয় খেলা। 

ইনিংসে ওভারের শুরুটা করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভারতের সংগ্রহ এক ওভারে বিনা উইকেটে ৪ রান। 

শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। 

তার ওপর চোট শঙ্কাও রয়েছে বিরাট কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর। 

/এফআইআর/
সম্পর্কিত
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৬)
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু