আর্সেনালকে উড়িয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৯, ১০:৩৪আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৫৭

ট্রফি হাতে চেলসির উদযাপন এডেন হ্যাজার্ডের জোড়া গোলে আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো চেলসি। বুধবার বাকুতে ফাইনালে ৪-১ গোলে জিতে ২০১৩ সালের পর এই ট্রফি ঘুরে তুললো তারা। আর এই হারে পরের চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেলো না আর্সেনাল।

বাকুর অলিম্পিক স্টেডিয়ামে ছিলেন মাত্র ৫ হাজার দর্শক। অর্ধেক স্টেডিয়ামও পূর্ণ ছিল না। উৎসবের তাই আমেজ ছিল না। এরই মধ্যে প্রথমার্ধে দুই দলের স্কোর গোলশূন্য থাকায় ম্যাচ ছিল নিষ্প্রাণ।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে যায় ম্যাচের দৃশ্যপট। ৪৯ মিনিটে গোলমুখ খোলেন অলিভিয়ের জিরুদ। এমারসনের ক্রস থেকে শক্তিশালী হেডে পিওতর চেখকে পরাস্ত করেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার।

সাবেক ক্লাবের বিপক্ষে দ্বিতীয় গোল ঠেকাতেও কিছু করার ছিল না চেখের। হ্যাজার্ডের ক্রস থেকে পেদ্রো ৬০ মিনিটে করেন ২-০। আইন্সলে মাইতল্যান্ড-নাইলসের কাছে জিরুদ বক্সের মধ্যে ফাউল হলে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন হ্যাজার্ড।

ক্যারিয়ারের শেষ ম্যাচে চেখ চতুর্থ গোল হজম করেন ৭২ মিনিটে। জিরুদের সঙ্গে ওয়ান-টু পাসে লক্ষ্যভেদ করেন হ্যাজার্ড। বেলজিয়ান ফরোয়ার্ডের এই গোলের আগে ৬৯ মিনিটে অ্যালেক্স আইওবি গানারদের হয়ে একিট গোল শোধ দেন।

এই জয়ে কোচ হিসেবে প্রথম কোনও শিরোপা জিতলেন মাউরিসিও সারি। আর এই ট্রফি হাতে চেলসি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন হ্যাজার্ড। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ