বাংলাদেশকে ৫ তারকার শুভেচ্ছা

তানজীম আহমেদ
৩০ মে ২০১৯, ১২:১০আপডেট : ৩০ মে ২০১৯, ১৪:৩০

শুরু হচ্ছে ক্রিকেটের শ্রেষ্ঠ আসর। বাংলাদেশ খেলছে বলে বিশ্বকাপ নিয়ে আমাদের আবেগ একটু বেশিই। সারা দেশের মানুষের মতো ক্রীড়াঙ্গনের পাঁচ তারকাও টাইগারদের সাফল্যের প্রত্যাশায়। বিশ্বকাপ শুরুর মুহূর্তে মাশরাফির দলকে শুভকামনা জানালেন তারা।

জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়া, জাতীয় ফুটবল দলের অধিনায়ক

বাংলাদেশে ক্রিকেট ভীষণ জনপ্রিয়। ক্রিকেট জাতি হিসেবে সারা বিশ্বে আলাদা পরিচিতি আছে আমাদের। বিশ্বকাপে লাল-সবুজ দলকে শুভকামনা জানাই। আমার ধারণা, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। এই দলটির শেষ চারে খেলার সামর্থ্য আছে। মাশরাফির দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তারা দলকে অনেক দূর নিয়ে যেতে সক্ষম।

জিয়াউর রহমান জিয়াউর রহমান, দাবার গ্র্যান্ডমাস্টার

আমার ধারণা, এবার গত বিশ্বকাপের চেয়ে ভালো করবে বাংলাদেশ। আমি দাবার পাশাপাশি ক্রিকেট ফলো করি, বিশেষ করে বাংলাদেশের খেলা। বাংলাদেশ ক্রিকেটে দারুণ উন্নতি করেছে। বর্তমান দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেভাবে বাংলাদেশ জিতেছে তাতে বিশ্বকাপে আশাবাদী হওয়াই যায়। মাশরাফির দলের প্রতি আমার অনেক শুভকামনা।

রাসেল মাহমুদ জিমি রাসেল মাহমুদ জিমি, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক

দেশের মানুষের প্রত্যাশা, গতবারের চেয়ে এবার ভালো খেলবে বাংলাদেশ। তবে আমি একটু বেশিই আশাবাদী। আমি চাই মাশরাফির দল যেন ট্রফি নিয়ে দেশে ফেরে, কোটি কোটি মানুষ যেন উৎসবে মেতে ওঠে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এবার আগের চেয়ে ভালো করবে। আগে বড় দলগুলোকে বাংলাদেশ সমীহ করে খেলতো। কিন্তু এখন বড় দলগুলোই সমীহ করে বাংলাদেশকে। এটা মাশরাফি-সাকিবদের বিশাল অর্জন। বাংলাদেশ এখন আর ‘মিনোজ’ নয়। কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপেও জ্বলে উঠবে লাল-সবুজ দল।

মাহফুজা খাতুন শীলা মাহফুজা খাতুন শীলা, এসএ গেমসে স্বর্ণজয়ী সাতাঁরু

বাংলাদেশের খেলা আমি সব সময় ফলো করি। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! বাংলাদেশ দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এই একটি খেলাতেই আমরা কম-বেশি সাফল্য আশা করতে পারি। আশা করি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন মাশরাফি-তামিমরা। দলের সবার জন্য রইলো শুভকামনা। যেভাবে দল খেলছে তাতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয়।

রোমান সানা রোমান সানা, এশিয়া কাপ আর্চারিতে রানার-আপ

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দেশে খেলছে। এই আনন্দ অন্যরকম। ক্রিকেটারদের কাছে দেশের মানুষের এবার অনেক প্রত্যাশা। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে লাল-সবুজ পতাকাকে সাফল্য এনে দেবে মাশরাফির দল। গতবার কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, এবার আমরা সেমিফাইনালে খেলতে পারবো। আমাদের দলের সেই সামর্থ্য আছে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী