ট্রফি জয়ে অনন্য উচ্চতায় পেদ্রো

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৯, ১৩:৫৮আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:৫৮

প্রথম ইউরোপা লিগ জিতলেন পেদ্রো চেলসির হয়ে ইউরোপা লিগ জিতে ট্রফি অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন পেদ্রো রোদ্রিগেস, যেখানে তার সমকক্ষ নেই আর কেউ।

আর্সেনালের বিপক্ষে ফাইনালে চেলসির দ্বিতীয় গোল করেছেন পেদ্রো। এই স্প্যানিশ মিডফিল্ডার ম্যাচ শেষে হাতে নিয়েছেন ইউরোপা লিগের ট্রফি। প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। তাতে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব গড়লেন পেদ্রো।

পেদ্রোর ট্রফির তালিকা এখানেই শেষ নয়। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রে, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ ও একটি এফএ কাপ জিতেছেন।

ম্যাচ শেষে পেদ্রো বলেছেন, ‘শিরোপা জেতা আমাদের জন্য সেরা ও সবচেয়ে তৃপ্তির অনুভূতি। এর মানে হলো মৌসুম জুড়ে আমরা আমাদের কাজ ভালোভাবে করেছি। এই অনুভূতি অন্যরকম।’ আরও একটি রেকর্ড আছে এই স্প্যানিশ মিডফিল্ডারের। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা কাপ বা ইউরোপা লিগের ফাইনালে গোল করা পঞ্চম খেলোয়াড় তিনি। এই কীর্তি গড়া অন্যরা হলেন অ্যালান সিমোনসেন, হার্নান ক্রেসপো, দিমিত্রি আলেনিচেভ ও স্টিভেন জেরার্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন