দীপক প্যাটেলের স্মৃতি ফিরিয়ে আনা তাহির

আসিফ আহমেদ
৩০ মে ২০১৯, ১৯:৪৫ আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪৫

১৯৯২ বিশ্বকাপের চমক ছিল দীপক প্যাটেলের (ডানে) বোলিং ১৯৯২ বিশ্বকাপ বেশ কিছু দিক দিয়ে অনন্য। রঙিন পোশাক আর সাদা বলের প্রথম বিশ্বকাপ সেটাই। আরও কিছু নতুনত্ব ছিল সেবার। নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো’র মস্তিষ্ক প্রসূত পিঞ্চ হিটিং আর স্পিনার দিয়ে আক্রমণের সূচনাও সেবারই প্রথম। অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই অফস্পিনার দীপক প্যাটেলের হাতে বল তুলে দিয়েছিলেন ক্রো। যা বিস্ময়ের ঢেউ তুলেছিল ক্রিকেট দুনিয়ায়।

২৭ বছর আগে যা ছিল বিস্ময়, এখন তা নিয়মিতই ঘটে থাকে। ওয়ানডেতে স্পিনারের বোলিং সূচনা এখন আর কোনও ‘ঘটনা’ নয়। তবে এবারের বিশ্বকাপের প্রথম বলটি যে একজন স্পিনার করবেন, তা বোধহয় অনেকেই ভাবতে পারেননি। কারণ ইংলিশ কন্ডিশন।

ইংল্যান্ডের বেশিরভাগ পিচ যে পেস সহায়ক সেটা তো সবারই জানা। পেসারদের বিপক্ষে ব্যাটসম্যানদের লড়াই সেখানে সাধারণ ব্যাপার। এমনকি ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ওভালে ট্রেন্ট বোল্ট (৪/৩৩) আর জিমি নিশামের (৩/২৬) দুরন্ত বোলিংয়ে ১৭৯ রানেই শেষ হয়ে যায় কোহলির দল।

২০১৯ বিশ্বকাপের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে ইমরান তাহিরের উল্লাস সেই ওভালেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিতে একটুও ভাবেননি প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। তারপরই চমক, কোনও পেসার নয়, প্রথম ওভার করতে এলেন লেগস্পিনার ইমরান তাহির! আর দ্বিতীয় বলেই কট বিহাইন্ড জনি বেয়ারস্টো। ক্রিকেটের শ্রেষ্ঠ আসরে এর চেয়ে চমকজাগানো সূচনা আর কী হতে পারে!

ঠিক যেমন চমক ছিল দীপক প্যাটেলের ঘূর্ণিতে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথ আয়োজনের প্রথম বিশ্বকাপে। খুব বেশি উইকেট হয়তো পাননি (৮ ম্যাচে ৮ উইকেট), কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে সেবার প্রতিপক্ষকে বেঁধে রেখেছিলেন প্যাটেল। লিগ পর্বে কোনও ম্যাচেই তার ইকোনমি রেট চারের ওপরে যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন অধিনায়ক অ্যালান বোর্ডারের উইকেট। শুধু সেমিফাইনালে তেমন ভালো করতে পারেননি, ইনজামামের তাণ্ডবে ১০ ওভারে দিয়েছিলেন ৫০ রান।

আজ শুরুতে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন তাহির। বেয়ারস্টোর পর অধিনায়ক এউইন মরগানকে ফেরালেও ১০ ওভারে দিয়েছেন ৬১ রান। তবে ক্রিকেটপ্রেমীদের মনে ২৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছেন ঠিকই।

/এএআর/
সম্পর্কিত
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের