রোডসের চাওয়া জয়ের ধারায় থাকা

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৫ জুন ২০১৯, ০৯:০১আপডেট : ০৫ জুন ২০১৯, ১৪:৩১

স্টিভ রোডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আজ (বুধবার) নিউজিল্যান্ডের পক্ষেও এই সাফল্য চান কোচ স্টিভ রোডস। টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি।

ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- তিন বিভাগেই প্রোটিয়াদের বিপক্ষে সেরাটা দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ছন্দপতন হোক চান না কোচ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসব জানালেন রোডস, ‘বিশ্বকাপে প্রত্যেক দল শক্তিশালী। বড় দলগুলোর বিপক্ষে জিততে হলে কোনও ভুল করা যাবে না। আমরা সত্যিকার অর্থেই মনোযোগ ধরে রেখে ক্রিকেট খেলতে চাই। এই ধরনের টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আশা করি ছেলেরা এই কাজটা করতে পারবে।’

নিউজিল্যান্ডের সঙ্গে সবশেষ দেখায় ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কিন্তু দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে এই ইংল্যান্ডেই তাদের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন মাশরাফি মুর্তজারা। কিন্তু ওসব অতীতের হিসেব ভুলে যেতে চান রোডস, ‘অতীত পরিসংখ্যান ম্যাচ জিততে ভূমিকা রাখে না। তবুও পুরোনো ওই জয়ের আত্মবিশ্বাস হয়তো ক্রিকেটারদের উজ্জীবিত করবে। আশা করি আমরা সেরা ক্রিকেট খেলতে পারবো।’

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের পেস আক্রমণ। গতির পাশাপাশি বৈচিত্র্যময় বোলিংয়ে পারদর্শী কিউই পেসাররা। ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরির সামনে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কিন্তু নিজ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী কোচ, ‘কঠিন তো বটেই (নিউজিল্যান্ডের পেসারদের খেলা)। তাদের দলে বিশ্বমানের বোলার আছে। আশা করি ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি