সাকিবের মতো পারফরম্যান্স সবার কাছে চান মাশরাফি

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৬ জুন ২০১৯, ১০:১৫আপডেট : ০৬ জুন ২০১৯, ১৪:১৬

উইকেট শিকারের পর সাকিবকে ঘিরে উল্লাস বিশ্বকাপের টানা দুটি ম্যাচে সাকিব আল হাসান করলেন দলের সেরা পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরা খেলে বাংলাদেশকে জেতালেও নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স বিফলে গেলো। দ্বিতীয় ম্যাচে তো একাই লড়লেন। অধিনায়ক মাশরাফি মনে করেন, সাকিবের মতো পারফরম্যান্স দলের অন্যরা করলেই সাফল্য ধরা দিবে সহজে।

প্রোটিয়াদের বিপক্ষে ৭৫ রান করার পর এক উইকেট নিয়ে সাকিব হন ম্যাচসেরা। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করার পর শুরুর দুই উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। তার মানের কেউ খেললে জেতা সম্ভব বিশ্বাস মাশরাফির। অবশ্য সাকিবের ওপর কোনও প্রত্যাশার চাপ তৈরি করতে চান না তিনি। তার আশা সামনের ম্যাচগুলোতে সবাই নিজেদের সেরাটা দেবেন।

ওভালে ম্যাচের পরের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘টুর্নামেন্টের একেবারে শুরুতেই নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের ওপর বেশি প্রত্যাশা করা কিংবা চাপ দেওয়া ঠিক হবে না। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। কখনও হচ্ছে, কখনও হচ্ছে না। মানসিকভাবে সব সময় এক জায়গায় থাকা সম্ভব নয়। এই মুহূর্তে সাকিব অসাধারণ পারফরম্যান্স করছে। তাকে সাহায্য করার জন্য কাউকে এগিয়ে আসতে হবে। কিন্তু আমরা কেউই সেটা করতে পারিনি। আশা করি সামনের ম্যাচে তেমন পারফরম্যান্স পাবো।’

মাহমুদউল্লাহ ব্যাট করলেও ইনজুরির কারণে বল করতে পারছেন না। এজন্য বাড়তি একজন স্পিনারকে খেলানো হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেও বিষয়টি উঠে এলো। তার ব্যাখ্যা দিলেন মাশরাফি, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন ধরে খেলছে। তার অভিজ্ঞতা কাজে লাগতে পারতো। কিন্তু সে তো বল করার মতো অবস্থায় নেই। আর সব সময়তো স্পিনারদের ভূমিকা থাকবে না। ওভালের উইকেট কারণেই আমরা স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছি। সামনে ম্যাচে হয়তো দেখা যাবে পেস নির্ভর বোলিং আক্রমণ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও এই ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিতে চান মাশরাফি, ‘আজকের ম্যাচটা হারার পর সবার কাছে নেতিবাচক বিষয়গুলোই বেশি আসবে। এখান থেকে ইতিবাচক দিকও আছে। ২৪৪ করে এভাবে লড়াই করা সহজ কোনও বিষয় নয়। সবচেয়ে বড় কথা আমাদের শরীরের ভাষা ছিল অসাধারণ। তাদের যখন ১০৫ রানের জুটি হলো, তখনও আমরা ইতিবাচক ছিলাম। শেষ মুহূর্তে দুটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচটি তো আমরাই জিততাম। কিন্তু সব সময় ভালো খেললেই হয় না। জিততে হলেও ভাগ্য লাগে। আজকে (বুধবার) আমাদের ভাগ্য সহায় হয়নি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
দিল্লি না ঢাকা: লাভ হেইট রিলেশনশিপ! 
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত