চাপ কাটিয়ে ছন্দে ইংল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৯, ১৬:০৪আপডেট : ০৮ জুন ২০১৯, ১৬:০৫

আক্রমণাত্মক হয়ে উঠেছেন জেসন রয় কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের স্কোর ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় সাকিব আল হাসানকে দিয়ে। এই স্পিনারের সঙ্গে নতুন বলে জুটি বাঁধা মাশরাফি মুর্তজাও ছিলেন দুর্দান্ত। তাদের বোলিংয়ের সামনে শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশদের।

তবে সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেছে ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও জনি বোয়ারস্টোর ব্যাটে ৮ ওভারেই ৫০ ছাড়িয়েছে তাদের স্কোর।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

কার্ডিফের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা। একজন স্পিনার কমিয়ে রুবেল হোসেনের খেলার আলোচনা থাকলেও টিম ম্যানেজমেন্ট আগের একাদশেই আস্থা রেখেছে।

ইংল্যান্ডের একাদশে অবশ্য একটি পরিবর্তন আছে। পাকিস্তানের বিপক্ষে খেলা মঈন আলীকে বাইরে রেখে স্বাগতিকরা পেস বোলিংয়ের শক্তি বাড়িয়েছে লিয়াম প্লাঙ্কেটকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

/কেআর/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা