খেলতে না পেরে হতাশ মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৯:৫০আপডেট : ১২ জুন ২০১৯, ০০:২৯

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে না খেলে একটি পয়েন্ট পেলো বাংলাদেশ। চার ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে গেছে তারা। পাকিস্তানকে তারা পেছনে ফেলেছে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচের পর। কিন্তু এভাবে পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক মাশরাফি মুর্তজা।

এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলো। এর আগে ৭ জুন এই ব্রিস্টলেই শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়। গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ছিল অমীমাংসিত। সাউদাম্পটনে বৃষ্টি বিঘ্নিত এই খেলায় অষ্টম ওভার পর্যন্ত ব্যাট করেছিল প্রোটিয়ারা। তারপর নামে বৃষ্টি, পরে আর খেলা হয়নি।

কিন্তু শনিবার ব্রিস্টলে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে টসই হয়নি। আবহাওয়া অনুকূলে ছিল না। তাতে নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। স্থানীয় সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে না গড়ানোর ঘোষণা আসে।

ম্যাচ খেলতে না পারায় হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশা আর আক্ষেপের। এভাবেই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম, ইংল্যান্ড ম্যাচে অবশ্য পাইনি। কিন্তু আজকের দিনটা ছিল হতাশাজনক।’

আগামী সোমবার টন্টনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে উঠবেন বিশ্বাস মাশরাফির, ‘আমি মনে করি সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠতে এখনও হাতে চার থেকে পাঁচদিন আছে। হ্যাঁ, টন্টন খুব ছোট মাঠ এবং এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের কাছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ
সর্বশেষ খবর
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
কম তেলেই ভাজাভুজি হবে মুচমুচে, জেনে নিন ৫ টিপস
কম তেলেই ভাজাভুজি হবে মুচমুচে, জেনে নিন ৫ টিপস
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা