নিজেদের ওপর বিশ্বাস আছে আমাদের: মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৯, ১০:৪৯আপডেট : ২২ জুন ২০১৯, ১১:০০

লাসিথ মালিঙ্গা হয়েছেন ম্যাচসেরা এবারের বিশ্বকাপের ‘হট’ ফেভারিট বলা হচ্ছে ইংল্যান্ডকে। ঘরের মাঠের বিশ্বকাপ ও সাম্প্রতিক ফর্ম তাদের পক্ষে। সেই ইংলিশদেরই কিনা হারিয়ে দিলো শ্রীলঙ্কা! নিজের ওপর বিশ্বাস থাকাতেই এই জয় এসেছে বলে জানিয়েছেন ম্যাচসেরার পুরস্কার জয়ী লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ৪ উইকেট নিয়েছেন লঙ্কান এই পেসার। যাতে ২৩২ রানের লক্ষ্য দাঁড় করিয়েও দ্বীপ দেশটি পেয়েছে ২০ রানের রোমাঞ্চকর জয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেন স্টোকস ইংলিশদের আশা বাঁচিয়ে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা সঙ্গ দিতে না পারায় জয়ের হাসি হেসেছে শ্রীলঙ্কা। হার না মানা ৮২ রানের ইনিংস খেলা স্টোকসকে নিয়ে আলাদা পরিকল্পনার কথাই শুনিয়েছেন মালিঙ্গা।

নিজেদের ওপর বিশ্বাস থাকাতেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে মনে করেন লঙ্কান পেসার। ম্যাচ শেষে মালিঙ্গা বলেছেন, ‘আমরা আমাদের পরিকল্পনার স্থির ছিলাম, নিশ্চিত করেতে চেয়েছি যাতে সে (স্টোকস) ডট বল দেয় এবং নিজের ওপর চাপ তৈরি করে। আমাদের পরিকল্পনা ছিল লাইন-লেন্থ ঠিক রেখে স্লোয়ার ও বাউন্সার দেওয়া। ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী, আর নিজেদের ওপর বিশ্বাসও আছে।’

লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে দলীয় পারফরম্যান্সেই দেখছেন এই জয়। তার মতে, ‘খুব ক্লোজ ম্যাচ ছিল। কখনও আমরা চাপে ছিলাম, কখনও আবার আমরাই প্রভাব বিস্তার করেছি। দিন শেষে এই জয় দলীয় পারফরম্যান্সের, সেটা যেমন বোলার-ব্যাটসম্যানের, তেমনি ফিল্ডারের।’

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার স্থানগুলো থাকবে পুলিশের নজরদারিতে
বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার স্থানগুলো থাকবে পুলিশের নজরদারিতে
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন, ‘ফুটেজ দেখে ধরবো’
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ওসি বললেন, ‘ফুটেজ দেখে ধরবো’
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার