তিন বছর পর মহিলা হ্যান্ডবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ২০:১৩ আপডেট : ২৭ জুন ২০১৯, ২০:১৫

তিন বছর পর মহিলা হ্যান্ডবল লিগ তিন বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লিগ। আগামী শনিবার শুরু হতে যাওয়া লিগে অংশ নিচ্ছে ৯টি দল।

৯ দলের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব অংশ নিলেও নেই রানার্সআপ মোহামেডান স্পোর্টিং লিমিটেড। তিন বছর পর লিগ শুরু ও মোহামেডানের না থাকা প্রসঙ্গে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নানান কারণে লিগের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। আর মোহামেডান ক্লাবকে আমরা আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাইনি।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে-আরামবাগ ক্রীড়া চক্র, আর এন স্পোর্টস হোম, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ, জামালপুর স্পোর্টস একাডেমি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও দিলকুশা স্পোর্টিং ক্লাব।

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে ১৩ দিনের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলের ঘরে উঠবে ট্রফি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা