এএফসি কাপে আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ১৬:১৭আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:২১

এএফসি কাপে আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব এএফসি কাপে বাংলাদেশের প্রথম কোনও ক্লাব হিসেবে নক আউট পর্বে গিয়ে ইতিহাস গড়েছে আবাহনী লিমিটেড। এবার তাদের সামনে আরও এগিয়ে যাওয়ার হাতছানি। ইন্টার জোন সেমিফাইনালে আকাশি-হলুদদের সামনে বাধা উত্তর কোরিয়ার ৪.২৫ স্পোর্টস ক্লাব, যাদের আবার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাব নামে পরিচিতি আছে।

মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির হেড কোয়ার্টারে অনুষ্ঠিত ড্রতে আবাহনীর এই নক আউট প্রতিপক্ষ নিশ্চিত হয়। ইন্টার জোন সেমিফাইনালে আবাহনী প্রথম খেলবে হোম ম্যাচ। অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। অ্যাওয়ে ম্যাচটি হবে পিয়ংইয়ংয়ে ২৮ আগস্ট।

নক আউট পর্বে উত্তর কোরিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নক আউট পর্বে যেই পড়বে তারা শক্তিশালী হবে। আর উত্তর কোরিয়ার এই দলের পারফরম্যান্স তো ভালো। তাদের বিপক্ষে জেতাটা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু নক আউট পর্বে যে কোনও ফল হতে পারে। আমরা জয়ের জন্যই তাদের বিপক্ষে খেলবো।’

এছাড়া ইন্টার জোন সেমিফাইনালে আসিয়ান জোনের বিজয়ী দল খেলবে তুর্কমেনিস্তানের আলটিন আসির এর বিপক্ষে। আসিয়ান জোনের ফাইনালে লড়বে দুই ভিয়েতনামের ক্লাব- হ্যানয় এবং বিনা দুয়োং।

ইন্টার জোন সেমিফাইনালে বিজয়ী দুদল খেলবে ইন্টার জোন প্লে-অফ ফাইনাল। এই ম্যাচের জয়ী দল চলে যাবে এএফসি কাপের ফাইনালে। ফাইনালে ওয়েস্ট জোনের একটি দল থাকবে। ওয়েস্ট জোনের ফাইনালের প্লে-অফে মুখোমুখি হবে জর্ডানের আল জাজিরা ও লেবাননের আল আহেদ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পেতে দুই পর্বে জয় চাই আবাহনীর। অর্থাৎ ইন্টার জোন সেমিফাইনাল ও ইন্টার জোন প্লে-অফ ফাইনালে জিততে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছয় বারের চ্যাম্পিয়নদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো জার্মানি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
দৌলতদিয়ায় বাসডুবি: গ্রেফতার চালকসহ ৩ জনের জামিন
দৌলতদিয়ায় বাসডুবি: গ্রেফতার চালকসহ ৩ জনের জামিন
রোনালদো ছাড়াই চিলির বিপক্ষে পর্তুগালের লড়াকু জয়
রোনালদো ছাড়াই চিলির বিপক্ষে পর্তুগালের লড়াকু জয়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন