আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ০৯:০০আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৯

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল ২০০৭ সালের পর বড় কোনও টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল নিশ্চিত করলো ফাইনাল।

সেমির লড়াই হলেও গোল শূন্য থাকতে হয়েছে মেসিকে। একই সঙ্গে যুক্ত হলো ট্রফি শূন্যতার আক্ষেপও। ৭ জুলাই ফাইনালে খেলবে ব্রাজিল।

২০০৫ সালের পর কোনও ‍টুর্নামেন্টে সেলেসাওদের হারানোর কৃতিত্ব নেই আর্জেন্টিনার। কোপার সেমিফাইনালেও আধিপত্য ছিল ব্রাজিলের। স্বাগতিক ব্রাজিল আগ্রাসী ছিল শুরু থেকেই। ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন গাব্রিয়েল জেসুস। ফিরমিনোর নিচু ক্রস থেকে জালে বল জড়ান তিনি।

অবশ্য আধা ঘণ্টার মাথায় সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন সের্হিয়ো আগুয়েরো। মেসির ফ্রি কিক থেকে হেড করেছিলেন তিনি। কিন্তু ক্রস বারে লাগলে প্রতিহত হয় তা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছিল আর্জেন্টিনা। ৬৬ মিনিটে সমতা পৌঁছানোর কাছেই চলে গিয়েছিলেন মেসি। কিন্তু তার প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন ব্রাজিল গোলকিপার আলিসন। একটু পর মেসির চমৎকার শট বাধা পায় সাইড বারে।

এর পরেই আর্জেন্টিনার সমতা ফেরানোর লড়াই আরও কঠিন তোলেন ফিরমিনো। ৭১ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এবার গোলটি বানিয়ে দেন জেসুস।

বৃহস্পতিবার সকালে চিলি-পেরুর সেমিফাইনাল বিজয়ীর বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের