লর্ডসে এসে রোমাঞ্চিত ক্রিকেটাররা

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৪ জুলাই ২০১৯, ২৩:৪৪আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৪:১৭

ক্রিকেটের তীর্থ লর্ডস। ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডসে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের খুব একটা হয়নি। মাত্র দুটি টেস্ট এই ভেন্যুতে খেলতে পেরেছে বাংলাদেশ। এই দুই টেস্টে বর্তমান দলের মুশফিকুর রহিম, মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন খেলেছিলেন। বাকি ক্রিকেটারদের জন্য লর্ডস নতুন ভেন্যু।
তাই এমন ম্যাচের আগে খুব রোমাঞ্চিত দেখা গেলো তরুণদের। সাব্বির, মিরাজ, মোসাদ্দেক, সাইফউদ্দিনরা লর্ডসের ব্যালকনিতে ছবি, সেলফি তুলেছেন ইচ্ছেমতো। এমনকি সামাজিক মাধ্যমেও পোস্ট করেছেন নানা ঢংয়ে তোলা সেই ছবি।

ক্রিকেটের তীর্থ স্থান লর্ডসে দুটি টেস্ট খেললেও এবারই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ডেড রাবার হওয়ার পরেও বাংলাদেশ চাইছে ম্যাচটি জিতে লর্ডসে সুন্দর একটি স্মৃতি রেখে দেশে ফিরতে। লর্ডসে এসে শিষ্যরা কতটা রোমাঞ্চিত সেই পরিস্থিতি জানালেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস, ‘তারা সবাই বাস থেকে নেমে স্টেডিয়ামের গেইট দিয়ে ঢুকতে ঢুকতে প্রতিটি মুহূর্তই উপভোগ করছিল। প্যাভিলিয়নে যাওয়ার পর দেয়ালে ঝোলানো পেইন্টিংস দেখছিল কেউ কেউ। ড্রেসিংরুমে অনার্স বোর্ডে পাঁচ উইকেট ও সেঞ্চুরিয়ানদের নামের প্রতি আগ্রহ ছিল অনেকের। কেউ কেউ ব্যালকনিতে সময় কাটিয়েছে। লর্ডসে এলে এমনই অনুভূতি হয়। সত্যি কথা বলতে এটা ক্রিকেট খেলার সেরা মঞ্চ।’

শুক্রবার নিয়মরক্ষার ম্যাচ হলেও লর্ডস থেকে ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে চান রোডস, ‘আশা করছি কাল এই মাঠ থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারবো। লর্ডসে খেলা সব সময়ই ভিন্নরকম অনুভূতি দেয়। আশা করি এখান থেকে ভালো কিছু পাবো।’

২০০৫ সালে উইকেটে কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সাদা পোশাকে অভিষেক হয়েছিল লর্ডসে। ৫ বছর পর ২০১০ সালে পাঁচ উইকেট নিয়ে শাহাদাত হোসেন এবং সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম উঠান তামিম ইকবাল। শুক্রবার প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ খেলতে নেমে তামিম হয়তো সেই দিনটির কথা মনে করবেন। পুরো বিশ্বকাপে ফর্মহীনতায় ভোগা তামিমের দিকে তাই একটু আলাদভাবে চোখ থাকবে গোটা দেশের!

সাব্বির রহমানও পোস্ট করেছেন সেখানকার ছবি: 

/এফআইআর/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান