‘বেঙ্গলিস’ বলায় সাংবাদিককে একহাত নিলেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫৮

সংবাদ সম্মেলনে কথা বলছেন সরফরাজ আহমেদ।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইতিহাস সবারই জানা। তাই বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় স্বদেশের এক সাংবাদিকের ওপরে ক্ষোভ প্রকাশ করলেন সরফরাজ আহমেদ।

বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। আগেই বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেওয়া শোয়েব মালিককে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি।। এ বিষয়ে সরফরাজের কাছে এক নারী সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘কেন বেঙ্গলিসের বিপক্ষে শোয়েব মালিককে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দিলো না টিম ম্যানেজমেন্ট?’

প্রশ্নটা শুনে পাকিস্তান অধিনায়কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘দয়া করে এ ধরনের শব্দ ব্যবহার করবেন না। এটা করলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হবেন। আমার মনে হয় আপনার তাদেরকে বাংলাদেশ হিসেবে উল্লেখ করা উচিত। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।’

এরপর শোয়েব মালিকের প্রশংসা করে সরফরাজ বলেছেন, ‘শোয়েব আমাদের একজন সিনিয়র খেলোয়াড়। তিনি বিশ্বকাপে তেমন ভালো খেলতে পারেননি। তবে দেশকে তিনি অনেক দিয়েছেন। ড্রেসিংরুমে তার উপস্থিতি সব সময় আমাদের অনুপ্রাণিত করেছে।’ পিটিআই।

/এফআইআর/এএআর/এমওএফ/
সম্পর্কিত
ম্যাকাইয়ের পিচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে?
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
সর্বশেষ খবর
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ডায়রিয়ায় ব্র্যাট ডায়েট কতটা কার্যকর? যা বলছেন বিশেষজ্ঞরা
ডায়রিয়ায় ব্র্যাট ডায়েট কতটা কার্যকর? যা বলছেন বিশেষজ্ঞরা
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত