প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে জেসন রয়

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ২১:৩০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৩০

জেসন রয় বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার পর টেস্ট দলেও অভিষেক হতে যাচ্ছে জেসন রয়ের। বিশ্বকাপ জয়ী ওপেনারকে প্রথমবার টেস্ট দলে ডেকেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রয়। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচ পর ফিরে টানা জয়ে স্বাগতিকদের সেমিফাইনালে তুলতে দারুণ খেলেছেন এই ওপেনার। তার অবদানকে স্বীকৃতি দিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দলে তাকে রাখলেন নির্বাচকরা।

জন্মসূত্রে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বিশ্বকাপে করেছেন ৪৪৩ রান। আইরিশদের বিপক্ষে ২৪ জুলাইয়ের টেস্টে অভিষেক হলে ররি বার্নসের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন রয়। সবকিছু ঠিক থাকলে এজবাস্টনে ১ আগস্ট শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও ডাক পেতে পারেন তিনি।

বিশ্বকাপ জয়ী দলের মার্ক উড ও জোফরা আর্চার ইনজুরির কারণে এই দল থেকে বাদ পড়েছেন। জো রুট দেবেন নেতৃত্ব। লর্ডসে আগামী সপ্তাহের এই ম্যাচটি পাঁচ দিনের বদলে হবে চার দিনের।

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডিনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস। বিবিসি, এএনআই নিউজ

/এফএইচএম/
সম্পর্কিত
এবার অস্ট্রেলিয়ার বিপদে ত্রাতা হতে পারবেন রেনশ? 
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-ভারতকে যা করতে হবে 
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
সর্বশেষ খবর
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
বিজিবির চেকপোস্টে এসে মিয়ানমারের বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ১৪ জন আটক
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
এবার নিজের জন্য নয়, মাদ্রিদের জন্য কাজ করতে চাই: রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায়  
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
নদীতে নৌকায় নারীর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ‎
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট