প্রথমবার ডাক পেয়েই টেস্ট অভিষেক রয়ের

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ২০:৫৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:৫৬

টেস্ট অভিষেক হচ্ছে জেসন রয়ের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়েছেন জেসন রয়। শুধু সুযোগ ‍নয়, আগামীকাল (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া লর্ডসের একমাত্র টেস্টে অভিষেকও হয়ে যাচ্ছে তার।

এই ওপেনারের সঙ্গে প্রথমবার টেস্ট জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন পেসার ওলি স্টোন। মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে খবরটি।

সারি ব্যাটসম্যান রয় বিশ্বকাপে কাটিয়েছেন দুর্দান্ত সময়। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে তার অবদান অনেক। ক্রিকেটের বিশ্ব মঞ্চে ৪৪৩ রান করার পথে নিজের সামর্থ্যের জানান দিয়ে প্রথমবার টেস্ট দলে ডাক পান তিনি। এবার অভিষেকও হয়ে যাচ্ছে। কাউন্টি দল সারি সতীর্থ ররি বার্নসের সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি ব্যাট হাতে। লর্ডসের এই টেস্টে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারলে অ্যাশেজের স্কোয়াডেও জায়গা হয়ে যেতে পারে তার।

‘স্কাই স্পোর্টস’-এর কাছে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন রয় এভাবে, ‘এটা নতুন এক চ্যালেঞ্জ, যেটার জন্য আমি গত কয়েক বছর উত্তেজিত ও নার্ভাস ছিলাম।’ প্রথম শ্রেণির ৮১ ম্যাচে ৩৮.৩৮ গড়ে তার রান ৪ হাজার ৬৪৫। তার সঙ্গে আইরিশদের বিপক্ষে চার দিনের টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ২৫ বছর বয়সী ডানহাতি পেসার স্টোনের। প্রথম শ্রেণির ৩৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ১২৩।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। ডান কাফের ইনজুরিতে জেমস অ্যান্ডারসন ছিটকে গেছেন। অন্যদিকে একাদশে সুযোগ হয়নি আরেক পেসার লুইস গ্রেগরির। ‍ইসিবি ওয়েবসাইট, রয়টার্স

ইংল্যান্ড একাদশ: জো রুট (অধিনায়ক), মঈন আলী, ররি বানর্স, স্যাম কারান, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জো ডিনলি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
সর্বশেষ খবর
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
উৎসবের পর ফ্রিজে জায়গা নেই? বাড়তি খাবার গুছিয়ে রাখুন এই কৌশলে
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
ইতিহাস ও প্রত্নসম্পদের অনন্য ভাণ্ডার বরেন্দ্র গবেষণা জাদুঘর
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা