রংপুর রাইডার্সে সাকিব আল হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৫:০১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:০১

রংপুরের সঙ্গে আনুষ্ঠানিক মুহূর্তে সাকিব আল হাসান। বুধবার দুপুরের দিকে ফেসবুকের অফিসিয়াল পেজটিতে হঠাতই সরব বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ঘটা করে জানান দেয়, বড় একটি সংবাদ দিতে যাচ্ছে তারা। যার ফেসবুক লাইভটিও দেখা মিলেছে তাদের অফিসিয়াল এই পেজটিতে। এমন ঘটা করে আনুষ্ঠানিকতার কারণ সাকিব আল হাসান! তিন মৌসুমে ঢাকা ডায়নামাইটসকে ফাইনালে নেতৃত্ব দিয়ে বিপিএলে এবার তিনি নাম লেখালেন রংপুর রাইডার্সে।

রংপুরের হয়ে আপাতত এক বছরের চুক্তি হয়েছে সাকিব আল হাসানের। যার নতুন আসরটি শুরু হবে ৬ ডিসেম্বর। এর আগে তিন মৌসুমে নেতৃত্ব দিয়েছেন ঢাকাকে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে হয় এর আনুষ্ঠানিকতা। সাকিব বর্তমানে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে খেলছেন না। বিশ্রামের এই সময়টাতেই করলেন এই চুক্তি।  

সাকিব রংপুরে চুক্তিবদ্ধ হয়েছেন আইকন ক্রিকেটার হিসেবে। তার মানে দলটির দায়িত্বে থাকা মাশরাফি মুর্তজাকে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলতে হবে নতুন মৌসুমে। যিনি রংপুরকে প্রথম শিরোপা জিতিয়েছেন ২০১৭ সালে। গত মৌসুমে পৌঁছে ছিলেন নকআউট পর্বে।

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে