রুবেলের শিকার কুশল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৬:৩৪আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৫৬

রুবেল হোসেন তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ৩১ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তাদের।

২ রানের ব্যবধানে আরও একটি উইকেট হারালো শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নের বিদায়ের পর পরের ওভারে রুবেল হোসেনের শিকার হন ক্রিজে শক্ত অবস্থান নেওয়া কুশল পেরেরা। ৪২ রানে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান রুবেল। লঙ্কান ব্যাটসম্যানের ৫১ বলের ইনিংসে ছিল ৫ চার।

করুণারত্নেকে আক্ষেপে পোড়ালেন তাইজুল

১৩ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট পেলেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। কুশল পেরেরার সঙ্গে অধিনায়ক দিমুথ করুণারত্নে প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু এই ওপেনার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন। দলীয় ৯৬ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়।

হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দেন করুণারত্নে। ৬০ বলে ৬ চারে ৪৬ রান করেন তিনি। কুশলের সঙ্গে তার জুটি ছিল ৮৩ রানের।

অভিষ্কাকে ফেরালেন শফিউল

পঞ্চম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে বাংলাদেশ। অভিষ্কা ফের্নান্ডোকে ৬ রানে এলবিডাব্লিউর শিকার বানান শফিউল ইসলাম। আগের ম্যাচে ৮২ রান করেছিলেন এই ওপেনার।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মোস্তাফিজ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের বিপক্ষে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে ৯১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচটিকে মান রক্ষার ম্যাচ হিসেবেই দেখছে তামিম বাহিনী। তেমনটি করতে হলে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

তবে তেমনটি করতে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হচ্ছে তামিমকে। চোট নিয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান, নেই মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে ওপেনার এনামুল হক বিজয় ও পেসার রুবেল হোসেন। শ্রীলঙ্কা আবার চারটি পরিবর্তন এনেছে আজ।

শ্রীলঙ্কা শেষ ম্যাচটি খেলছে পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করে। লাসিথ মালিঙ্গার মতো অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। তবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, শেহান জয়াসুরিয়া, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
সর্বশেষ খবর
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
‘ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ফল মিলবে খুব শিগগিরই’
‘ইরানে বড় জয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, ফল মিলবে খুব শিগগিরই’
মসজিদের কাজেও ঘুষ, প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
মসজিদের কাজেও ঘুষ, প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ
ভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
চট্টগ্রামে বন্যাভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী