রোনালদোর মতো হতে চান ফেলিক্স

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১৯:১১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:২০

অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে জোয়াও ফেলিক্স পর্তুগালের ফুটবল আকাশে নতুন তারা হয়ে ফুটেছেন জোয়াও ফেলিক্স। মাত্র ১৯ বছর বয়সে ফুটবলে বিশ্বে পরিচিতি পেয়ে গেছেন এই তরুণ ফরোয়ার্ড। যাকে ‘নতুন রোনালদো’ হিসেবেও ডাকা হচ্ছে। চলতি দলবদলে অ্যাতলেতিকো মাদ্রিদে নাম লেখানো ফেলিক্স নিজেও হাঁটতে চান পর্তুগিজ যুবরাজের পথে।

পেশাদারি ফুটবল ক্যারিয়ারের শুরুতেই রোনালদোর সঙ্গে মাঠে নামার সুযোগ হয়েছে ফেলিক্সের। উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের জার্সিতে প্রথমবার খেলার সুযোগ পান এই তরুণ ‍ফরোয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সে আলো ছড়ানো ফেলিক্সকে গ্রীষ্মের দলবদলে ১২৭ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে অ্যাতলেতিকো।

বেনফিকা ছেড়ে নতুন ক্লাবে নাম লিখিয়ে অভিষেকও হয়ে গেছে তার। ইউরোপিয়ান ফুটবলের শক্তিশালী ঘরোয়া লিগ লা লিগায় প্রমাণ দেওয়ার আগেই ব্যালন ডি’অরের প্রতি আকর্ষণের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। যেখানে স্বদেশি রোনালদোই তার আদর্শ। ‘ইএসপিএন’কে দেওয়া সাক্ষাৎকারে এই পর্তুগিজ বলেছেন, “ক্রিস্তিয়ানো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছে, যে পুরস্কারটি সবার কাছে স্বপ্ন। আমি রোনালদোর মতো হতে চাই।”

ফেলিক্সের আগে অ্যাতলেতিকোর জার্সিতে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দল ছেড়েছেন অনেকে। যাদের মধ্যে আছেন সের্হিয়ো আগুয়েরো, ডিয়েগো ফোরলান, ফের্নান্দো তোরেস ও রাদামেল ফালকাও। অ্যাতলেতিকোর এই পরম্পরা ধরে রাখতে চান ফেলিক্স। তরুণ এই তারকা বলেছেন, ‘অ্যাতলেতিকোর স্ট্রাইকারদের আমি দেখেছি। তারা প্রত্যেকে গ্রেট স্ট্রাইকার ছিলেন।’

অ্যাতলেতিকোর জার্সিতে অভিষেকেই আলো ছড়িয়েছেন ফেলিক্স। নিউ জার্সিতে ক্লাব প্রীতি ম্যাচে নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাওয়া ৭-৩ গোলের জয়ের পথে পর্তুগিজ ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেছিলেন একবার। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের