কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১১:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:৩৯

মুশফিকুর রহিম আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। কুড়ি ওভারের এই টুর্নামেন্ট মাঠে গড়াতে আরও কিছুদিন বাকি থাকলেও দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমকে।

খবরটি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের পরপরই মুশফিকুর রহিমের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এই বছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন।’

বিপিএলের গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিক। গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে সেমিফাইনালে খেলেছিল ভাইকিংস।

আগের আসরে কুমিল্লার আইকন ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল। ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। তবে এবারের আসরে যে তিনি কুমিল্লার সঙ্গে থাকছেন না, সেটা নিশ্চিত করেই দিয়েছেন নাফিসা কামাল।

এ নিয়ে এবারের বিপিএলে দুটি দল তাদের আইকন খেলোয়াড় চূড়ান্ত করলো। মুশফিকের আগে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বশেষ খবর
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু