প্রাক মৌসুম শতভাগ সাফল্যে শেষ ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১০:৫৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১১:১৮

প্রাক মৌসুমে সাফল্য ধরে খেলেছে ম্যানইউ। প্রাক মৌসুম প্রস্তুতিটা শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ বজায় রেখে শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে পেনাল্টি শুট আউটে জিতেছে তারা। তবে জয়টা ছিল কষ্টসাধ্য। এসি মিলানের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে জিতেছে উলা গুনার সুলশারের শিষ্যরা।

পল পগবার প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। চোটের কারণে পগবাকে ছাড়া মাঠে নেমেছিল ইংলিশ জায়ান্টরা। এরপরেও আক্রমণে ধার কম ছিল না তাদের।

শুরুতে ১৪ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে শুরু ম্যানইউর। তবে ২৬ মিনিটে সুসোর গোলে সমতায় ফেরে মিলান। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে অগ্রগামিতা পেয়ে বসে মিলান। ম্যানইউ ডিফেন্ডার লিন্ডেলফের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ২-১। ৭২ মিনিটে লিনগার্ডের গোলে ম্যানইউ সমতায় ফিরলেও খেলা নিষ্পত্তি হয় শুটআউটে।

এমন ফলাফলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বরং চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা। ইন্টার, টটেনহামকে হারানোর পর শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ৩-০ গোলে জিতলেই ম্যানইউ চ্যাম্পিয়ন হত টুর্নামেন্টে। কিন্তু নির্ধারিত সময়ে খেলা ড্র করায় তা আর করতে পারেনি তারা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী