শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন চান্ডিমাল-ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১৪:২৪আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৪:৩০

ম্যাথুজ ও চান্ডিমাল শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে উপেক্ষিত থাকা সাবেক এই দুই অধিনায়ক ফিরেছেন টেস্ট দলে।

গলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫ জনের দলে আছেন চান্ডিমাল ও ম্যাথুজ। বাজে ফর্মের কারণে ইংল্যান্ডে বিশ্বকাপও খেলা হয়নি চান্ডিমালের, আর চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না ম্যাথুজ। অবশ্য বিশ্বকাপে খেলেন তিনি এবং সবশেষ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হন সিরিজসেরা খেলোয়াড়।

বিশ্বকাপে খেলতে না পারলেও গলে টেস্টের দলে ঢুকেছেন নিরোশান ডিকবেলা। দক্ষিণ আফ্রিকায় অবিস্মরণীয় ২-০ তে টেস্ট সিরিজ জয়ে সহ অধিনায়কের ভূমিকায় ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

গত বুধবার ঘোষিত ২২ জনের দল ছেঁটে ১৫ জনের চূড়ান্ত দল বাছাই করেছে শ্রীলঙ্কা ক্রিকেট, যার নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। প্রাথমিক দলে থাকা অফস্পিনিং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরার জায়গা হয়নি। ৩৮ টেস্টের শেষটি তিনি ফেব্রুয়ারিতে খেলেন অস্ট্রেলিয়ায়। অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হয়নি তার।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী ১৪ আগস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাদা ফের্নান্ডো, লাকশান সান্দাকান ও বিশ্ব ফের্নান্ডো। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
সর্বশেষ খবর
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর