ঢাকায় আসছেন ভারতীয় হকি কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ২০:৪১আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪১

অজয় কুমার বানসাল হকির উপদেষ্টা কোচ হিসেবে ঢাকায় আসছেন ভারতের অজয় কুমার বানসাল। ১৫ আগস্ট রাতে তার আসার কথা। ১৫ দিনের জন্য এলেও হকি ফেডারেশন তাকে দীর্ঘমেয়াদে রাখতে আগ্রহী।

আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ। আগামী বছর ছেলেদের জুনিয়র এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ছেলে আর মেয়েদের প্রস্তুতি চলছে স্থানীয় কোচের অধীনে। এই দুই দলের উপদেষ্টা কোচের দায়িত্ব নিতেই ঢাকায় আসছেন অজয় বানসাল।

ভারতের জাতীয় পুরুষ ও মহিলা হকি দল ছাড়াও কয়েকটি বয়সভিত্তিক দলের কোচ ছিলেন বানসাল। এই অভিজ্ঞ কোচকে পাশে পেয়ে আনন্দিত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অজয় কুমার বানসাল উপমহাদেশের অন্যতম অভিজ্ঞ কোচ। তিনি ১৫ দিনের জন্য যুব দলের উপদেষ্টা কোচের দায়িত্বে থাকবেন। তবে আমরা তাকে দীর্ঘমেয়াদে রাখার চেষ্টা করবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর