বার্মিংহাম কমনওয়েলথে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১৯:২১আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৯:২৫

মেয়েদের টি-টোয়েন্টি দিয়ে কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট ২৪ বছর পর আবারও কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। ২০২২ সালে বার্মিংহামের এই আসরে হবে মেয়েদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা। শীর্ষ ৮টি দল যোগ দেবে ঐতিহাসিক এই গেমসে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটকে যুক্ত করতে যৌথভাবে আহ্বান জানান। মঙ্গলবার তারই সাড়া দেয় কমনওয়েলথ গেমস ফেডারেশন। তারা জানায়, কমনওয়েলথ গেমসের ৭১টি অ্যাসোসিয়েশন ক্রিকেটকে যুক্ত করতে ভোট দিয়েছে।

ক্রিকেটের লড়াই চলবে ৮ দিন ধরে। সব ম্যাচই হবে এজবাস্টনে। কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ডেম লুইস মার্টিন বলেছেন, ‘আজ ঐতিহাসিক একটা দিন এবং কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফেরাতে পেরে আমরা আনন্দিত।’

কমনওয়েলথ গেমসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯৯৮ সালে। কুয়ালালামপুরে ৫০ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকার পুরুষ দল।

২২তম কমনওয়েলথ গেমসে ক্রিকেটের আয়োজন ফেডারেশনের অধীনে হলেও আইসিসি সব ধরনের সহায়তা দেবে। ম্যাচ রেফারি ও আম্পায়ার তারাই নিয়োগ দেবে। আইন-কানুন সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখবে শীর্ষ ক্রিকেট সংস্থা।

এই সংবাদে সবার আগে প্রতিক্রিয়া জানান নিউজিল্যান্ডের মেয়েদের দলের অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট। ক্রিকেটের জন্য একে গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দেন তিনি। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের আশা, এই সিদ্ধান্ত ২০২৮ সালের অলিম্পিক গেমসে ক্রিকেটকে ফেরাতে পথপ্রদর্শকের ভূমিকা রাখবে।

আগামী ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত হবে কমনওয়েলথ গেমস, যেখানে ১৮টি খেলায় হবে ২৬৪টি ইভেন্ট। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
বেনজীরের পর কার পালা, ১১ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদক
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা