ডিকবেলার কাছে করুণারত্নে ‘অন্য ধরনের অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৯, ১০:৩২আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৩৩

করুণারত্নের সঙ্গে ডিকবেলা গত কয়েক বছরে শ্রীলঙ্কার টেস্ট দলে অধিনায়কত্বে পালাবদল হয়েছে অনেকবার। অবশেষে যেন স্বস্তি ফিরে এসেছে দিমুথ করুণারত্নের হাত ধরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার কলম্বো টেস্টে নামার আগে অধিনায়ককে প্রশংসায় ভাসালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা।

তিন বছরে পঞ্চম টেস্ট অধিনায়ক হিসেবে গত ফেব্রুয়ারিতে করুণারত্নে নেন শ্রীলঙ্কার দায়িত্ব। পাল্টে যায় দল। প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতে তারা। এই ওপেনারের নেতৃত্বে তিন টেস্টের সবগুলোই জিতেছে লঙ্কানরা। মুক্তমনা এই অধিনায়ককে বেশ মনে ধরেছে সতীর্থদের।

ড্রেসিংরুমে কারও ওপর কর্তৃত্ব দেখান না করুণারত্নে। মাঠেও খেলোয়াড়দের দেন নিজেদের মতো করে খেলার স্বাধীনতা। সমালোচনা এলে সেটাকে দেখেন ইতিবাচকভাবে। সব মিলিয়ে করুণারত্নের মানসিকতা সতীর্থদের কাছে প্রশংসিত হয়েছে। বিশ্বকাপে করুণারত্নেকে ‘একজন ভাইয়ের মতো’ বলেন থিসারা পেরেরা। ভারপ্রাপ্ত কোচ রুমেশ রত্নায়েকেও ড্রেসিংরুমে তার অধিনায়কের শান্ত স্বভাবের প্রশংসা করেছেন।

এবার মুগ্ধতার কথা জানালেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ে করুণারত্নের ডেপুটি হিসেবে থাকা ডিকবেলা। তার মতে, নতুন অধিনায়কের অনন্য কিছু গুণ দলের চেহারা পাল্টে দিয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘দিমুথ খুবই অন্য ধরনের একজন অধিনায়ক। তার খেলোয়াড় সামলানোর উপায় অন্য রকম। প্রত্যেক অধিনায়কের নিজস্ব স্টাইল থাকে। আমি দিমুথের সঙ্গে অনেক খেলেছি এবং সে যেটা করে- ম্যাচে শতভাগ দেওয়ার জন্য খেলোয়াড়দের স্বাধীনতা দেয়।’

ডিকবেলা ব্যাখ্যা করলেন, ‘দিমুথ খেলোয়াড়দের বলে, মাঠে যাও এবং যেটা করতে চাও সেটাই করো, যেটা অনুভব করো সেটাই করে দেখাও। আমরা কোনও ভুল করলে সে আমাদের একপাশে ডেকে বলে এমনটা হয়েই থাকে, পরের বার কি এই ভুল সংশোধন হবে না? সামর্থ্য নিয়ে আপনার মনে সে আত্মবিশ্বাস এনে দিতে পারে।’

টেস্ট নেতৃত্বে অবশ্য ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি করুণারত্নের। কিন্তু গলেতে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়ে দ্বিতীয় ইনিংসে ১২২ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। অধিনায়কের এই চমৎকার পারফরম্যান্স নিশ্চিতভাবে সতীর্থদের অনুপ্রাণিত করবে আরও।

/এফএইচএম/
সম্পর্কিত
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
সর্বশেষ খবর
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের গলায় ফাঁস, কারণ কী 
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর