ভারত সফরে প্রোটিয়া কোচিং দলে ক্লুজনার

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৩:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৩:৩৫

ল্যান্স ক্লুজনার সেপ্টেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার সহকারী ব্যাটিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

‘জুলু’ খ্যাত সাবেক এই মারমুখী ব্যাটসম্যানের সঙ্গে সহকারী বোলিং কোচ হয়েছেন প্রোটিয়াদের সাবেক সহকারী কোচ ভিনসেন্ত বার্নস, আর সহকারী ফিল্ডিং কোচের দায়িত্ব ধরে রেখেছেন সাবেক ব্যাটসম্যান জাস্টিন ওনটং।

দক্ষিণ আফ্রিকার নতুন পরিকল্পনা অুনযায়ী সহকারী কোচ ও অন্য টেকনিক্যাল স্টাফরা রিপোর্ট করবেন অন্তর্বর্তীকালীন টিম ডিরেক্টর এনোচ এনকের কাছে।

১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৪৯ টেস্ট ও ১৭১ ওয়ানডে খেলা ক্লুজনারের কোচিং অভিজ্ঞতা খুব একটা কম না। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ডলফিন্সের কোচ ছিলেন তিনি।

২০১৬ সালে জিম্বাবুয়ের ব্যাটিং কোচও হন ৪৭ বছর বয়সী এই সাবেক তারকা। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের হোম সিরিজে লোয়ার অর্ডারের পরামর্শক হিসেবে তাকে ডেকেছিল দক্ষিণ আফ্রিকা।

ক্লুজনারের সবশেষ কোচিং অভিজ্ঞতা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের সঙ্গে। গত আসরে দলটির সঙ্গে ছিলেন তিনি।

এই বছর প্রস্তাবিত ইউরো টি-টোয়েন্টি স্লামের দল গ্লাসগো জায়ান্টের প্রধান কোচ হন ১৯৯৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। যদিও আর্থিক সঙ্কটের কারণে টুর্নামেন্ট বাতিল হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। অক্টোবরে হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

/এফএইচএম/
সম্পর্কিত
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
এশিয়া কাপের সেমিতে আজ বাংলাদেশ-ভারত মহারণ
সর্বশেষ খবর
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
তেজগাঁও‌য়ে ভব‌নে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট 
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
‎কুবিতে বাসের সিটে বসাকে কেন্দ্র করে জুনিয়রকে থাপ্পড়, প্রক্টর অফিসে সমঝোতা
‎কুবিতে বাসের সিটে বসাকে কেন্দ্র করে জুনিয়রকে থাপ্পড়, প্রক্টর অফিসে সমঝোতা
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে