টেস্ট দল নিয়ে এখনও দ্বিধায় নির্বাচকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ১৯:০৫আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৯:০৫

জাতীয় দলের অনুশীলনেও সরব উপস্থিতি হাবিবুল বাশারের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। আফগানদের দলে রশীদ খান ও মোহাম্মদ নবীর মতো দুজন বিশ্বমানের স্পিনার আছে। তাই উইকেট যে স্পিন বান্ধব হচ্ছে না তা নিশ্চিত। তামিম ইকবালের অনুপস্থিতিতে উদ্বোধনী জুটি নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।

আফগানিস্তান এরই মধ্যে দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও করেনি। এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘টেস্ট দল নিয়ে কোচ আর অধিনায়কের সঙ্গে আমরা প্রাথমিক আলোচনা করেছি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই দল ঘোষণার জন্য আমরা একটু সময় নিচ্ছি। ৩০ অথবা ৩১ তারিখে আমরা দল ঘোষণা করবো।’

গত মার্চে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টেস্টে ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। চট্টগ্রামে সাদমানের সঙ্গে ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অথবা সাইফ হাসানকে দেখা যেতে পারে উদ্বোধনী জুটিতে।

হাবিবুল অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি, ‘চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে সাদমানের সঙ্গী কে হবে সেটা নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। পুরোনো কাউকে রাখা হবে, নাকি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপরে আস্থা রাখা হবে তা নিয়ে আলোচনা করছি আমরা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক