হার এড়ালেন ওসাকা-হালেপ

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১০:৫২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৪:১৬

দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ওসাকা। গতবার চমক দেখিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন নাওমি ওসাকা। যদিও ধীরে ধীরে প্রমাণ করে ছাড়ছেন কোর্টে তার এই জয় মোটেও কাকতাল নয়। এবারের প্রথম রাউন্ডে যদিওবা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন।

ইউএস ওপেনে ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে হারিয়েছেন ২০ বছর বয়সী আনা ব্লিঙ্কোভাকে। তার মতো হারের শঙ্কার মুখোমুখি হয়েছিলেন সিমোনা হালেপও। আমেরিকান নিকোল গিবসকে হারিয়েছেন ৬-৩, ৩-৬, ৬-২ গেমে।

বর্তমান চ্যাম্পিয়ন ওসাকার শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। প্রথম সেটে পিছিয়ে ছিলেন ৪-১ গেমে। পরে টানা ৫টি গেম জিতে অগ্রগামিতা পান তিনি। এমন শুরুতে নিজেও স্বস্তি পাচ্ছিলেন না ওসাকা, ‘মনে হয় না জীবনে কখনও এমন নড়বড়ে হয়েছিলাম কিনা। শুরুটা সত্যিই ধীর গতির ছিল। ছন্দ পেতে সমস্যা হচ্ছিল। লড়াই করে জয়টা শেষ পর্যন্ত তুলে নিয়েছি।’

অপর দিকে ছেলেদের এককে ভবিষ্যৎ তারকা খোঁজা হচ্ছিল অষ্টম বাছাই স্টেফানোস সিসিপাসের মাঝে। কিন্তু প্রথম সেটেই বিদায় নিয়েছেন তিনি। আন্দ্রে রুবলেভের কাছে তিনি হেরেছেন ৬-৪, ৬-৭ (৫-৭), ৭-৬ (৯-৭) ও ৭-৫ গেমে। তার অপ্রত্যাশিত হারের দিনে এমন অঘটন ঘটেছে আরও। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ডমিনিক থিয়েম ও নবম বাছাই কারেন কাচানোভ। ফ্রেঞ্চ ওপেন রানার আপ থিয়েম হেরেছেন ইতালির থমাস ফাবিয়ানোর কাছে। হেরেছেন ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা