অ্যাশেজে ভুলের কারণে বাদ দুই আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১২:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০০

ক্রিস গ্যাফানি ও জোয়েল উইলসন। অ্যাশেজের তৃতীয় টেস্টে বেশ কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত ছিল ভুল। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন আর ক্রিস গ্যাফানির এমন ভুলে অনেক সিদ্ধান্তই পাল্টেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বিতর্ক উসকে দেওয়ায় সিরিজের বাকি টেস্টগুলো থেকে দুই আম্পায়ারকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাশেজ থেকে।

বিশেষ করে জোয়েল উইলসনের ভুল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে এখনও। হ্যাডিংলিতে তৃতীয় টেস্টে সেই মুহূর্তে ২টি রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের জেতার জন্য। তখন নাথান লায়নের একটি লেগ বিফোরের সিদ্ধান্ত নাকচ করে দেন তিনি। রিপ্লেতে দেখা গেছে বেন স্টোকস আউট ছিলেন লায়নের বলে। অবশ্য রিভিউ না থাকায় বেঁচে যান স্টোকস।

উইলসনের সঙ্গী ক্রিস গ্যাফানির ভুলও কম ছিল না। তার নেওয়া সাতটি সিদ্ধান্ত বদলেছে রিভিউতে! ফলে তারা দুজনে শেষ দুই টেস্টে থাকার সুযোগ আর পাচ্ছেন না। তাদের জায়গায় দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমুস ও রুচিরা পাল্লিয়াগুরুগে। কুমার ধর্মসেনাও থাকবেন দায়িত্বে।

সিরিজের প্রথম টেস্টেও প্রশ্নবিদ্ধ হয়েছিলেন উইলসন। এজবাস্টনে আলিম দারকে সঙ্গে নিয়ে ভুল সিদান্তের উদাহরণ রেখেছেন তারা বেশ কয়েকবার। মিলিতভাবে সেই সিদ্ধান্ত পাল্টেছে আটবার! এর মধ্য দিয়ে টেস্টে সর্বাধিকবার সিদ্ধান্ত পাল্টানোর হিসেবে ভাগ বসিয়েছেন তারা।

ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।  

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
ম্যাককালামের বিদায়ের পর আইপিএলের সফল কোচ এবার ইংল্যান্ডে 
আগ্রাসী উদযাপনে আইসিসির শাস্তি, বিপাকে পাকিস্তানের দুই পেসার
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
সর্বশেষ খবর
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ